রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবনমালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিকুর রহিম ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী মিস ইউনিভার্সে দুই বিভাগে দর্শকভোটে সেরা সামিরা খান মাহি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ অভিযান অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদে আট কর্মকর্তার রদবদল ‘একটা মারলে দুইটা মারব’, জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার হরমুজ থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে দুই হাজার ভরি গয়না চুরি
  • ওয়াশিংটন বিমানবন্দরে দুই উড়োজাহাজের ডানায় সংঘর্ষ, আহত নেই

    ওয়াশিংটন বিমানবন্দরে দুই উড়োজাহাজের ডানায় সংঘর্ষ, আহত নেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের দুটি যাত্রীবাহী উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কেউ আহত হননি। তবে একটি উড়োজাহাজের ডানার অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

    শুক্রবার এ ঘটনা ঘটে। উড়োজাহাজ দুটি ছিল ডালাসগামী ফ্লাইট ৬৩৮ এবং শিকাগোগামী ফ্লাইট ২১৫২। দুটিই বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ। বিমানবন্দর সূত্রে জানা গেছে, উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাওয়ার সময় উড়োজাহাজ দুটির ডানায় সংঘর্ষ হয়।

    বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেকর্ড অনুযায়ী, সংঘর্ষের বিষয়টি পাইলটরা বিমানবন্দর টাওয়ারকে জানান। ফ্লাইট ৬৩৮-এর পাইলট সিএনএনকে বলেন, উড়োজাহাজটি নির্ধারিত ‘হোল্ড শর্ট লাইন’ কিছুটা অতিক্রম করায় পাশে থাকা আমেরিকান এয়ারলাইনসের অন্য উড়োজাহাজটির সঙ্গে ধাক্কা লাগে। ফ্লাইট ২১৫২-এর পাইলটও সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন।

    এতে একটি উড়োজাহাজের ডানার বাইরের প্রান্তে ওপরের দিকে বাঁকানো অংশ ‘উইংলেট’ ক্ষতিগ্রস্ত হয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিংয়ে এক পাইলটকে বলতে শোনা যায়, ক্ষতিগ্রস্ত ডানার কিছু অংশ ভেঙে মাটিতে পড়ে আছে।

    ঘটনার পর কন্ট্রোল টাওয়ার অবতরণের অপেক্ষায় থাকা অন্য একটি উড়োজাহাজকে অবতরণ না করে আকাশে চক্কর দেওয়ার নির্দেশ দেয়। পরে আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজ দুটি ট্যাক্সি করে আবার নির্ধারিত গেটে ফিরে যায়।

    আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ সিএনএনকে জানিয়েছে, উড়োজাহাজ দুটি আপাতত পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণ দল সেগুলো পরীক্ষা করছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে, তাঁদের দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে কাজ চলছে।

    যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, তারা এ ঘটনার তদন্ত করবে।

    থ্যাঙ্কসগিভিংয়ের ছুটির মৌসুমে লাখ লাখ মার্কিন নাগরিক যখন ভ্রমণ করছেন, তখন এ সংঘর্ষের ঘটনা ঘটল।

    সূত্র: সিএনএন


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন