রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Natun Kagoj

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য নেই ভারতের

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য নেই ভারতের
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত। দেশটিতে বর্তমানে যা ঘটছে, তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে নয়াদিল্লি। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছে দেশটি।

গত প্রায় এক সপ্তাহ ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় রাজনৈতিক অস্থিরতা দেখা যাচ্ছে। এ পরিস্থিতির জন্য সম্প্রতি ভারতকে দায়ী করে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় তিনি চলমান অস্থিরতার পেছনে ‘সীমান্তের ওপারে’ থাকা প্রভুদের ইশারা রয়েছে বলে মন্তব্য করেন।

শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে জানতে চান সাংবাদিকেরা।

জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই। তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে নয়াদিল্লির অবস্থান আগের মতোই রয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের অবস্থান আগের মতোই অটল—ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায়। এই সম্পর্ক গড়ে উঠেছে উভয় দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে।’

সূত্র: পিটিআই/নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন