সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পোশাকশিল্পে অস্থিরতা উসকে দিচ্ছে ষড়যন্ত্রকারীরা: জামায়াত আমির নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্ব জরুরি: রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন মিরপুরে যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থানে পুলিশ: ডিএমপি ভাঙচুর-সহিংসতায় বাংলাদেশ ছেড়ে ভারতে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ অ্যাপলের সিইও হিসেবে প্রথম আয় প্রতিবেদন প্রকাশ করছেন জন টার্নাস রোদে ব্রণ কমে যাওয়ার অনুভূতি কি আসলে ত্বকের জন্য ক্ষতিকর? মুক্তির আগেই ৯০ কোটি রুপিতে বিক্রি শ্রদ্ধার ‘ইথা’র স্বত্ব ‘সীমান্তের ওপারের ইশারায় দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে’: সালাহউদ্দিন
  • রোদে ব্রণ কমে যাওয়ার অনুভূতি কি আসলে ত্বকের জন্য ক্ষতিকর?

    রোদে ব্রণ কমে যাওয়ার অনুভূতি কি আসলে ত্বকের জন্য ক্ষতিকর?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কড়া রোদে কিছুক্ষণ কাটানোর পর অনেকের মনে হতে পারে, মুখের ব্রণ ও লালচে দাগ আগের চেয়ে কমে গেছে। বিশেষ করে সমুদ্রসৈকতে সময় কাটানোর পর ত্বকে এমন পরিবর্তন চোখে পড়তে পারে। এতে কারও কারও ধারণা হয়, সূর্যের আলো বুঝি ব্রণ কমাতে সাহায্য করছে। কিন্তু চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন সাময়িক। বরং অতিরিক্ত সূর্যালোক ত্বকের ক্ষতি করার পাশাপাশি ব্রণের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।

    স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের চর্মরোগ শল্যচিকিৎসক ডা. সুসান বার্ড বলেন, রোদে থাকার পর ত্বক কিছুটা তামাটে হয়ে যায়। এতে ত্বকের নিচে থাকা ব্রণের লালচে ভাব ও কালো দাগ ত্বকের রঙের সঙ্গে মিশে কম দৃশ্যমান হয়। ফলে ব্রণ কমেছে বলে মনে হতে পারে।

    এ ছাড়া সূর্যের তাপে ত্বকের উপরিভাগের অতিরিক্ত তেল বা সেবাম সাময়িকভাবে শুকিয়ে যায়। তবে এই পরিবর্তন বেশিক্ষণ স্থায়ী হয় না।

    রোদে ব্রণ বাড়ে কেন

    চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, সূর্যের আলোয় ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়ায় তেল উৎপাদন বেড়ে যেতে পারে। এর সঙ্গে যোগ হয় অতিরিক্ত ঘাম। তেল, ঘাম ও ত্বকের মৃত কোষ একসঙ্গে জমে লোমকূপ বন্ধ করে দিতে পারে। ফলে রোদে থাকার কয়েক দিন পর ব্রণের প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

    আন্তর্জাতিক জার্নাল অব কসমেটিক ডার্মাটোলজিতে প্রকাশিত স্পেনের বার্সেলোনার ক্লিনিকা ডার্মাটোলজিকা মাল্টিডিসিপ্লিনার ডার্মিকের একটি গবেষণায় সূর্যের অতিবেগুনি রশ্মির সঙ্গে ব্রণের সমস্যা দীর্ঘস্থায়ী হওয়া এবং ত্বকে হাইপারপিগমেন্টেশন বা অতিরিক্ত কালচে দাগ তৈরির ঝুঁকির সম্পর্ক তুলে ধরা হয়েছে।

    দীর্ঘ সময় অতিরিক্ত রোদে থাকলে ত্বক পুড়ে যাওয়া, অকাল বার্ধক্য, বলিরেখা, ত্বক খসখসে হয়ে যাওয়া এবং ত্বকের ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে।

    ব্রণপ্রবণ ত্বক সুরক্ষিত রাখবেন যেভাবে

    যাঁদের ত্বকে ব্রণের প্রবণতা রয়েছে, তাঁদের রোদে বের হওয়ার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। চর্মরোগ বিশেষজ্ঞরা এ ক্ষেত্রে কয়েকটি বিষয় মেনে চলার পরামর্শ দেন।

    উপযুক্ত সানস্ক্রিন ব্যবহার: প্রতিদিন বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা উচিত। ব্রণপ্রবণ ত্বকের জন্য ‘অয়েল-ফ্রি’ ও ‘নন-কমেডোজেনিক’ লেখা সানস্ক্রিন বেছে নেওয়া ভালো। এ ধরনের পণ্য লোমকূপ বন্ধ হওয়ার ঝুঁকি কমাতে সহায়ক।

    ওষুধ ব্যবহারে সতর্কতা: ব্রণের কিছু ওষুধ ও ক্রিম ত্বককে সূর্যের আলোর প্রতি বেশি সংবেদনশীল করে তুলতে পারে। ফলে রোদে থাকলে ত্বক দ্রুত পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার এবং প্রয়োজনীয় সূর্যরোধী ব্যবস্থা নেওয়া জরুরি।

    টুপি ও রোদচশমা ব্যবহার: বাইরে গেলে চওড়া কিনারার টুপি ও রোদচশমা ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি সম্ভব হলে তীব্র রোদ এড়িয়ে চলা ভালো।

    ত্বক ভালো রাখতে দৈনন্দিন যত্ন

    আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি অ্যাসোসিয়েশনের (এএডি) পরামর্শ অনুযায়ী, ব্রণ নিয়ন্ত্রণে ও ত্বক সুস্থ রাখতে দৈনন্দিন পরিচর্যায় কিছু অভ্যাস গড়ে তোলা জরুরি।

    নিয়মিত মুখ পরিষ্কার: দিনে অন্তত দুবার এবং অতিরিক্ত ঘাম হওয়ার পর মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। তবে জোরে ঘষা বা ঘন ঘন স্ক্রাব করা উচিত নয়।

    ব্রণে হাত না দেওয়া: ব্রণ খোঁটা, চেপে ফাটানো কিংবা নখ দিয়ে গলানোর চেষ্টা করা যাবে না। এতে প্রদাহ বাড়তে পারে এবং স্থায়ী দাগ তৈরি হতে পারে।

    চুল পরিষ্কার রাখা: চুলের অতিরিক্ত তেল মুখের ত্বকে লেগে ব্রণের সমস্যা বাড়াতে পারে। তাই নিয়মিত চুল পরিষ্কার রাখা প্রয়োজন।

    ঘুমানোর আগে মেকআপ পরিষ্কার: রাতে ঘুমানোর আগে মুখ থেকে মেকআপ ভালোভাবে তুলে ফেলতে হবে। মেকআপ ও তেল জমে লোমকূপ বন্ধ হয়ে ব্রণ বাড়াতে পারে।

    ডা. সুসান বার্ডের মতে, প্রত্যেকের ত্বকের ধরন আলাদা। তাই ইন্টারনেটে পাওয়া সাময়িক পরামর্শ কিংবা সূর্যের আলোর ওপর নির্ভর না করে ব্রণের সঠিক চিকিৎসার জন্য নিবন্ধিত চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। ত্বকের ধরন অনুযায়ী উপযুক্ত পরিচর্যার পণ্য বেছে নেওয়াই সবচেয়ে ভালো উপায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন