সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল চক্রের মূল হোতা আটক, উপরমহলের নির্দেশে ছেড়ে দেওয়ার অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ায় আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ ও ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগে সিঙ্গাপুরকে আহ্বান স্পিকারের পোশাকশিল্পে অস্থিরতা উসকে দিচ্ছে ষড়যন্ত্রকারীরা: জামায়াত আমির নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্ব জরুরি: রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন মিরপুরে যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থানে পুলিশ: ডিএমপি ভাঙচুর-সহিংসতায় বাংলাদেশ ছেড়ে ভারতে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ
  • সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

    সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান। একমাত্র প্রার্থী হিসেবে তাঁর মনোনয়নপত্র বৈধ হওয়ায় ভোট ছাড়াই তাঁকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পার হওয়ার পর কোনো আসনে একজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার বিধান রয়েছে।

    মঈন উদ্দীন খান জানান, আইনি প্রক্রিয়া শেষে এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পর শপথ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তা জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হবে।

    এর আগে গত ২৬ অক্টোবর বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। পরদিন ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। ১ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারিত ছিল। ওই সময়ের মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় তাঁকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

    গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরে ১২ অক্টোবর এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ভোট গ্রহণের কথা ছিল। তবে একক প্রার্থী থাকায় আর ভোটের প্রয়োজন হচ্ছে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন