সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের দল ঘোষণা সংসদ ভবনে বিদ্যুৎ অপচয় রোধে একগুচ্ছ সিদ্ধান্ত, ডিপিপি তৈরির নির্দেশ বেক্সিমকোর তিন প্রতিষ্ঠানের ঋণ জালিয়াতি, সালমান এফ রহমানের বিরুদ্ধে তিন মামলা শ্রমিক অসন্তোষের সুযোগে কারখানা নিয়ন্ত্রণের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল চক্রের মূল হোতা আটক, উপরমহলের নির্দেশে ছেড়ে দেওয়ার অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ায় আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ ও ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগে সিঙ্গাপুরকে আহ্বান স্পিকারের পোশাকশিল্পে অস্থিরতা উসকে দিচ্ছে ষড়যন্ত্রকারীরা: জামায়াত আমির নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্ব জরুরি: রাষ্ট্রপতি
  • ব্রাহ্মণবাড়িয়ায় আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ ও ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ

    ব্রাহ্মণবাড়িয়ায় আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ ও ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩টি ও বিজয়নগর উপজেলার ১টি ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়নের সাথে যুক্ত করে বরিশল নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে তীব্র উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। এই প্রস্তাবের বিরোধিতা করে গতকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে এক বিশাল পদযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন করেছেন সংশ্লিষ্ট ৪টি ইউনিয়নের বিক্ষুব্ধ জনতা।

    বিক্ষোভকারীরা সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী মোড় এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ ও স্লোগান দেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতার একটি অংশ জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতরে অবস্থান নেন। নতুন উপজেলার এই প্রস্তাবটি এতদিন গোপন রাখায় জেলা প্রশাসকের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

    পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা, সদর উপজেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ ৪ ইউনিয়নের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ জেলা প্রশাসক মো. আবু সাঈদের সাথে জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে তারা নতুন উপজেলার এই প্রস্তাব বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

    স্মারকলিপি প্রদান ও আলোচনার পর জেলা প্রশাসক মো. আবু সাঈদ আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, ৪ ইউনিয়নের জনগণ নতুন উপজেলা গঠনের প্রতিবাদে স্মারকলিপি দিয়েছেন। আমরা পুরো বিষয়টি এবং জনগণের মতামত সম্পর্কে সরকারের ঊর্ধ্বতন মহলে দ্রুত অবগত করব। জেলা প্রশাসকের এই আশ্বাসের পর বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন এবং জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ থেকে শান্তিপূর্ণভাবে চলে যান।

    এর আগে বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, সুলতানপুর, বাসুদেব এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নকে ভেঙে আখাউড়ার বরিশল ইউনিয়নের সাথে যুক্ত করে একটি নতুন উপজেলা গঠনের মূল পরিকল্পনা ও ষড়যন্ত্রের পেছনে রয়েছেন জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া। তার এই পরিকল্পনার আলোকেই সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ নতুন উপজেলা নিরীক্ষণের জন্য একটি দাপ্তরিক পত্র পাঠিয়েছে। কিন্তু জেলা প্রশাসন বিষয়টি জনগণের কাছ থেকে গোপন রেখেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

    বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা অতীতেও সদর ও বিজয়নগর উপজেলার সাথে ছিলেন এবং ভবিষ্যতেও বর্তমানের ন্যায় নিজ নিজ উপজেলার সাথেই থাকতে দৃঢ়প্রতিজ্ঞ। যদি জোরপূর্বক সদর ও বিজয়নগর উপজেলাকে ভেঙে নতুন উপজেলা করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তবে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়কপথ অবরোধসহ আরও কঠোর ও তীব্র আন্দোলনের মাধ্যমে জেলাকে অচল করে দেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন