শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালিয়াকৈরে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, কাজ করছে ৩ ইউনিট কর্ণফুলী টানেলের লোকসানের কারণ খতিয়ে দেখবে সংসদীয় কমিটি প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান দুর্গাপূজায় প্লাস্টিক, উচ্চ শব্দ ও আতশবাজি এড়ানোর নির্দেশনা মারা গেছেন ঢাকা জেলা দলের কোচ মোসাদ্দেক হোসেন ছোটন সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন, পরিচ্ছন্নতায় সময় বেঁধে দিলেন প্রধানমন্ত্রী কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিরাপত্তা ব্যবস্থা তদন্তের দাবি জামায়াতের ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন অজুর পর নখ কাটলে কি অজু ভেঙে যায়? ডেঙ্গু সেরে যাওয়ার পরও ঝরতে পারে চুল, কী করবেন?
  • এআই ভিডিও নিয়ে শুধু ‘সরি’ বললেই দায় শেষ নয়: পরীমনি

    এআই ভিডিও নিয়ে শুধু ‘সরি’ বললেই দায় শেষ নয়: পরীমনি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিকৃত আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় শুধু দুঃখ প্রকাশ করলেই দায় শেষ হয় না বলে মন্তব্য করেছেন অভিনেত্রী পরীমনি। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে তার ও আরেক অভিনেত্রীর এমন ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

    পরীমনির দাবি, ভিডিওটি অনেক আগের হলেও টেলিভিশন চ্যানেলটির ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। চ্যানেল কর্তৃপক্ষ পেজ হ্যাক হওয়ার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করলেও এ ঘটনায় শুধু ক্ষমা চাওয়াকে যথেষ্ট মনে করছেন না অভিনেত্রী।

    গতকাল রাতে ফেসবুক লাইভে এসে এ বিষয়ে নিজের ক্ষোভের কথা জানান ‘স্বপ্নজাল’ সিনেমার এই অভিনেত্রী। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নিয়ে নেতিবাচক মন্তব্য ও আলোচনা করা ব্যক্তিদের সমালোচনা করেন তিনি।

    চ্যানেলটির বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে পরীমনি বলেন, ‘ওরা এত বড় পাওয়ারফুল একটা মিডিয়া, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের কন্ট্রোলে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না? এর বিপরীতে আপনি মোটেও বলতে পারেন না, পেজ হ্যাক হয়েছে। তাহলে আমিও বলি, আমার পেজ হ্যাক হয়েছে!’

    ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা করা ব্যক্তিদের উদ্দেশে কটাক্ষ করে পরীমনি বলেন, ‘তোমরা যখন ভিডিওটি নিয়ে এত মাতামাতি করছিলে, তখন আমার ইচ্ছে হচ্ছিল একটি খোলামেলা ফটোশুট করে ফেলি।’

    অভিনেত্রীর মতে, যাঁরা বিষয়টি বুঝতে পেরেছেন, তাঁরা ভিডিওটি এড়িয়ে গেছেন। অন্যদিকে, একাংশ ভিডিওটি নিয়ে নেতিবাচক চর্চা করেছেন এবং বিভিন্ন ব্যক্তির পোস্টের মন্তব্যের ঘরেও এ নিয়ে কথা তুলেছেন।

    পরীমনি বলেন, “দিনশেষে ভিডিওটা আমিও দেখলাম, সকলেই দেখল। দেখার পর যারা এভয়েড করার দরকার, তারা স্কিপ করেছে। আর যারা এই ভিডিওকে নিজেদের জীবন, যৌবন, নিঃশ্বাস বানিয়ে ফেলেছে, তারা অনলাইনে এসেই এটা নিয়ে কথা বলছে। দেখা গেল, কেউ হজের পোস্ট করল, তার কমেন্ট বক্সেও গিয়ে লিখেছে, ‘পরীমনির লিংক আছে আমার কাছে’। মানে, তার জীবনের অর্জন যেন এটুকুই। ভুয়া একটা জিনিস নিয়ে তোমার এই অবস্থা, আসল হলে কী করতে!”

    ফেসবুক লাইভে আরও নানা বিষয়ে কথা বললেও পরে নিজের পেজ থেকে ভিডিওটি সরিয়ে দেন পরীমনি। আজ সকালে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’

    প্রসঙ্গত, পরীমনি সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ অভিনয় করেছেন। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন