রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালিয়াকৈরে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, কাজ করছে ৩ ইউনিট কর্ণফুলী টানেলের লোকসানের কারণ খতিয়ে দেখবে সংসদীয় কমিটি প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান দুর্গাপূজায় প্লাস্টিক, উচ্চ শব্দ ও আতশবাজি এড়ানোর নির্দেশনা মারা গেছেন ঢাকা জেলা দলের কোচ মোসাদ্দেক হোসেন ছোটন সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন, পরিচ্ছন্নতায় সময় বেঁধে দিলেন প্রধানমন্ত্রী কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিরাপত্তা ব্যবস্থা তদন্তের দাবি জামায়াতের ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন অজুর পর নখ কাটলে কি অজু ভেঙে যায়? ডেঙ্গু সেরে যাওয়ার পরও ঝরতে পারে চুল, কী করবেন?
  • ১৯ নভেম্বর আসছে জিটিএ ৬, নির্মাণ ব্যয় ছাড়াতে পারে ১ বিলিয়ন ডলার

    ১৯ নভেম্বর আসছে জিটিএ ৬, নির্মাণ ব্যয় ছাড়াতে পারে ১ বিলিয়ন ডলার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬) আগামী ১৯ নভেম্বর মুক্তি পাওয়ার কথা জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস। গেমটির নতুন ট্রেলারে মুক্তির তারিখ নিশ্চিত করার পাশাপাশি প্রধান দুই চরিত্র জেসন ও লুসিয়ার অভিযানের নতুন কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, গেমটি তৈরিতে ব্যয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

    বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে দুই দফায় গেমটির মুক্তির সময় পিছিয়ে দিয়েছিল রকস্টার। প্রথমে ২০২৫ সালের শরৎকালে এবং পরে ২০২৬ সালের মে মাসে গেমটি প্রকাশের পরিকল্পনা ছিল। তবে প্রত্যাশিত মান নিশ্চিত করতে নির্মাণকাজে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

    জিটিএ সিরিজের ষষ্ঠ মূল কিস্তিটি প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও সিরিজ এস-এর জন্য প্রকাশ করা হবে। তবে ব্যক্তিগত কম্পিউটারে (পিসি) গেমটি কবে আসবে, তা এখনো জানায়নি রকস্টার। নিনটেনডো সুইচ ২-এর জন্যও গেমটি প্রকাশ করা হবে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই।

    যুক্তরাষ্ট্রে গেমটির সাধারণ সংস্করণের দাম রাখা হয়েছে ৭৯ দশমিক ৯৯ ডলার। যুক্তরাজ্যে এর দাম ৬৯ দশমিক ৯৯ পাউন্ড। অতিরিক্ত গাড়ি ও অস্ত্রসহ আলটিমেট সংস্করণের দাম যুক্তরাষ্ট্রে ৯৯ দশমিক ৯৯ ডলার এবং যুক্তরাজ্যে ৮৯ দশমিক ৯৯ পাউন্ড। আগাম কেনা গেমটি ১২ নভেম্বর থেকে কনসোলে ডাউনলোডের জন্য প্রস্তুত করা যাবে। তবে ফিজিক্যাল সংস্করণের বাক্সে ডিস্কের পরিবর্তে থাকবে ডিজিটাল ডাউনলোড কোড।

    গেমটির কাহিনি আবর্তিত হবে জেসন ও লুসিয়াকে ঘিরে। ত্রিমাত্রিক জিটিএ সিরিজে প্রথমবারের মতো নারী চরিত্র লুসিয়াকে নিয়ন্ত্রণ করে খেলার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। যুক্তরাষ্ট্রের কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডায় গড়ে উঠেছে গেমটির জগৎ। এতে মায়ামি শহর থেকে অনুপ্রাণিত কাল্পনিক শহর ভাইস সিটিও ফিরছে।

    ২০১৩ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল সিরিজের আগের কিস্তি ‘গ্র্যান্ড থেফট অটো ৫’ (জিটিএ ৫)। বিবিসির তথ্য অনুযায়ী, গেমটি প্রায় ২৩ কোটি কপি বিক্রি হয়েছে। উন্মুক্ত জগতে স্বাধীনভাবে ঘোরাফেরা, নানা ধরনের অভিযান এবং বাস্তব জীবনের সংস্কৃতি ও রাজনীতিকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরার কারণে সিরিজটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে।

    রকস্টার ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার জিটিএ ৬ তৈরির বিষয়টি নিশ্চিত করে। পরে গেমটির কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। এ ছাড়া কর্মী ছাঁটাই এবং শ্রমিক ইউনিয়ন নিয়ে বিরোধের অভিযোগও সামনে এসেছে। আগের কিস্তির বিপুল বাণিজ্যিক সাফল্য ও নতুন গেমটির জন্য দীর্ঘ অপেক্ষার কারণে জিটিএ ৬ নিয়ে গেমারদের আগ্রহ তুঙ্গে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন