বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষকতা, প্রতিবন্ধকতা জয় ও বৃক্ষরোপণে দৃষ্টান্ত, পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ৫ ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, রোবটসহ আটক ২ অবসরের আগে দেশের মাঠে বিশ্বকাপ খেলতে মুখিয়ে সিকান্দার রাজা নির্বাচনের পর হুথিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের পর্যটন উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক করতে চায় ইতালি ৯ নভেম্বর বিকেলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির বৈঠক, আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন অপারেশন ক্লিনহার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • এসএ টোয়েন্টিতে নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড

    এসএ টোয়েন্টিতে নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয় দলের পেসারদের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা অ্যালান ডোনাল্ড আবারও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরছেন। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টিতে জোবার্গ কিংসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।

    দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার এলবি মরকেল। এর আগে জোবার্গ কিংসের প্রধান কোচ ছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। সম্প্রতি ইংল্যান্ড টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়ায় তিনি দায়িত্ব ছেড়েছেন।

    জোবার্গ কিংসে ডোনাল্ড দায়িত্ব নিচ্ছেন এরিক সাইমনসের স্থলাভিষিক্ত হিসেবে। ফ্লেমিংয়ের কোচিং স্টাফে যোগ দিয়েছেন সাইমনসও।

    ২০০৪ সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন ডোনাল্ড। আন্তর্জাতিক পর্যায়ে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালনকালে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের মতো বোলারদের নিয়েও কাজ করেছেন সাবেক এই প্রোটিয়া তারকা।

    ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগেও রয়েছে ডোনাল্ডের কাজের অভিজ্ঞতা। ইংল্যান্ডের কাউন্টি দল ওয়ারউইকশায়ার ও কেন্ট, জিম্বাবুয়ের মাউন্টেনিয়ার্স, ভারতের পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে কাজ করেছেন তিনি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে লায়ন্সের বোলিং কোচ ছিলেন ‘সাদা বিদ্যুৎ’ নামে পরিচিত ডোনাল্ড।

    এদিকে সম্প্রতি এসএ টোয়েন্টির পঞ্চম আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সেখানে জোবার্গ সুপার কিংস তাদের সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকে ২৭ লাখ র‍্যান্ডে দলে ফিরিয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া অলরাউন্ডার জেসন রোলসকে দলে নিতে রেকর্ড ২৯ লাখ র‍্যান্ড ব্যয় করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

    আগামী ১৭ জানুয়ারি ২০২৭ থেকে শুরু হওয়ার কথা এসএ টোয়েন্টির পরবর্তী আসর। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই লিগে খেলার সুযোগ পেতে পারেন রিশাদ হোসেন। তাঁকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন