রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নিজের সুবিধামতো আইন করে স্বৈরশাসক টিকতে পারেনি: মঞ্জু শিক্ষার মান বাড়াতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রতিমন্ত্রী চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের অগ্রগতি ও ক্যাপাসিটি চার্জের হিসাব চায় সংসদীয় কমিটি হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘সোলার ব্যবহারে বিদ্যুৎ খরচ ও আমদানি ব্যয় কমবে’: অর্থমন্ত্রী যান্ত্রিক ত্রুটিতে ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ দিল্লিতে বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটক প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ১৬ অক্টোবর দিল্লিতে পদযাত্রার পর সভানেত্রী নেহা বোরা আটক
  • কমলাপুর স্টেশনে ছিনতাইয়ের সময় দুইজন গ্রেপ্তার

    কমলাপুর স্টেশনে ছিনতাইয়ের সময় দুইজন গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিনতাইয়ের সময় দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাদের আটক করেন খুলনা রেলওয়ে থানার এএসআই (নিঃ) মল্লিক রতন।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জামালপুর সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার আলেক ব্যাপারীর ছেলে মো. চাঁন মিয়া (৫৫) এবং শেরপুর সদর উপজেলার তাতালপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে মো. সোহেল (৩৪)।

    পুলিশ জানায়, কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিনতাইয়ের সময় তাদের আটক করা হয়। পরে গ্রেপ্তার দুজনকে কমলাপুর স্টেশন থানায় হস্তান্তর করা হয়েছে।

    ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা ছিনতাই প্রতিরোধ এবং দ্রুত দুই ব্যক্তিকে আটক করায় এএসআই মল্লিক রতনের প্রশংসা করেন। দায়িত্বশীল ভূমিকার জন্য তাকে পুরস্কৃত করার দাবিও জানান তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন