মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২ কর্মরত বা অবসরপ্রাপ্ত, শিক্ষক আমৃত্যু রাষ্ট্রের কাছে সম্মানীয়: প্রধানমন্ত্রী ৫২ বছর ধরে ১ টাকায় পড়ানো লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা ঢামেকের বাথরুমে নারীর ঝুলন্ত মরদেহ, পাশে রক্তাক্ত ছুরি বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার এআই নিয়ে ভয় কমাতে ‘সুপার ইন্টেলিজেন্স’ প্রচারের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের চুম্বকত্বের তৃতীয় রূপ অলটারম্যাগনেটিজমের প্রমাণ পেলেন বিজ্ঞানীরা আলো দিয়ে স্নায়ুকোষ নিয়ন্ত্রণের আবিষ্কারে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী প্লেগ গবেষণাগারে কর্মীর মৃত্যু, পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, জামায়াতের নিন্দা, গ্রেপ্তারের দাবি
  • চার নেতার মুক্তি ও রিকশা উচ্ছেদ বন্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

    চার নেতার মুক্তি ও রিকশা উচ্ছেদ বন্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গ্রেপ্তার চার নেতার নিঃশর্ত মুক্তি এবং ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

    সোমবার (৫ অক্টোবর) সকালে শুরু হওয়া বিক্ষোভ থেকে একটি মিছিল নিয়ে তারা দৈনিক বাংলা মোড়ে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে চার নেতাকে মুক্তি ও রিকশা উচ্ছেদ অভিযান বন্ধে সরকারকে ৪৮ ঘণ্টার সময়সীমা দেন সংগঠনের নেতারা।

    সমাবেশে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম আবুবকর সিদ্দিক বলেন, তারা সরকারকে সহযোগিতা করতে চান, অসহযোগিতা করতে চান না। তবে গ্রেপ্তার চার নেতাকে নিঃশর্ত মুক্তি এবং রিকশা উচ্ছেদ অভিযান বন্ধ করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

    তিনি বলেন, “আগামী তিন কার্যদিবস অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে যদি তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় এবং অন্যায়ভাবে রিকশা উচ্ছেদ অভিযান বন্ধ করা না হয়, তাহলে আমরা আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন ঘোষণা করব।”

    বাকি দাবিগুলো নিয়ে সরকারকে সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে আবুবকর সিদ্দিক বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে চার নেতাকে মুক্তি না দিলে এমন কর্মসূচি ঘোষণা করা হবে, যা ঠেকানো কঠিন হবে।

    বিক্ষোভে অংশ নেওয়া রিকশাচালক শাহিন ব্যাপারি বলেন, বর্তমানে গ্যাস, তেল, পানি ও বিদ্যুতের সংকটের পাশাপাশি নিত্যপণ্যের দামও বেড়েছে। তিনি আগের সময়ের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে ক্ষোভ প্রকাশ করেন।

    এর আগে গত বৃহস্পতিবার দুপুরে সবুজবাগ থানা পুলিশ ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চার নেতাকে আটক করে। তারা হলেন—সবুজবাগ থানা কমিটির সভাপতি আকবর, তার ছেলে ইয়াসিন, সেন্টু ও রহিম মহাজন।

    এই চার নেতার গ্রেপ্তারের প্রতিবাদ এবং ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতেই সোমবারের বিক্ষোভ ও আলটিমেটাম কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন