মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২ কর্মরত বা অবসরপ্রাপ্ত, শিক্ষক আমৃত্যু রাষ্ট্রের কাছে সম্মানীয়: প্রধানমন্ত্রী ৫২ বছর ধরে ১ টাকায় পড়ানো লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা ঢামেকের বাথরুমে নারীর ঝুলন্ত মরদেহ, পাশে রক্তাক্ত ছুরি বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার এআই নিয়ে ভয় কমাতে ‘সুপার ইন্টেলিজেন্স’ প্রচারের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের চুম্বকত্বের তৃতীয় রূপ অলটারম্যাগনেটিজমের প্রমাণ পেলেন বিজ্ঞানীরা আলো দিয়ে স্নায়ুকোষ নিয়ন্ত্রণের আবিষ্কারে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী প্লেগ গবেষণাগারে কর্মীর মৃত্যু, পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, জামায়াতের নিন্দা, গ্রেপ্তারের দাবি
  • সমালোচনার জবাবে কোয়েল, ‘তাদের মানসিক সুস্থতা কামনা করি’

    সমালোচনার জবাবে কোয়েল, ‘তাদের মানসিক সুস্থতা কামনা করি’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পাশাপাশি দলটির হয়ে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হওয়ার কথাও জানিয়েছেন তিনি।

    রোববার (৪ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপিতে যোগদান এবং সমালোচনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন কোয়েল।

    রাজ্যসভার সদস্য হওয়ার সুযোগকে বড় দায়িত্ব হিসেবে দেখছেন জানিয়ে কোয়েল বলেন, ‘আপার হাউজের সদস্য হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারণ এটা একটা বিশাল দায়িত্ব। দেশের মানুষের সেবা করার ধর্ম আমরা সবসময়ই পালন করে থাকি। ফলে একটা প্ল্যাটফর্ম পেলে ক্ষমতাটা অনেক বেড়ে যায়। সেই সুযোগটা পেয়ে আমি অনেক আনন্দিত।’

    বিজেপির রাজ্যসভা প্রার্থী হওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কৃতিত্ব দেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তারাই আমাকে সিলেক্ট করেছেন। গত কয়েক মাসে বাংলায় যে উন্নয়ন শুরু হয়েছে, তাতে আমরা খুবই আনন্দিত। মনে হয়, এটাই দরকার।’

    এর আগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য ছিলেন কোয়েল। কয়েক মাস আগে বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর তিনি পদত্যাগ করেন। এবার দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দেওয়ায় তাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

    সমালোচনার বিষয়ে কোয়েল বলেন, ‘আমার তাদের প্রতি কোনো রাগ নেই। হয়তো আমি সাইকোলজিতে পড়েছি বলে এই ধৈর্যের মানসিকতা আমার রয়েছে। তারা অন্যকে অপমান করে যে আরাম পেয়েছে, সেটা তাদের ক্ষোভ থেকে। তারা যদি আনন্দে বা সুখে থাকত, তাহলে অন্যকে অপমান করে, টক্সিসিটি ছড়িয়ে আনন্দ পেতো না। তাদের মানসিক সুস্থতা কামনা করি।’

    কোয়েলের ভাষ্য, রাজনৈতিক দায়িত্বের মাধ্যমে মানুষের জন্য কাজ করার সুযোগ তৈরি হওয়ায় তিনি সন্তুষ্ট। বিজেপিতে যোগ দেওয়ার পর তাকে ঘিরে তৈরি হওয়া সমালোচনাকে তাই ইতিবাচকভাবেই সামলাতে চান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন