শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী

স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ২১ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে তাকে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শপথ গ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে।

দেবাশীষ রায় চৌধুরী ২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে ব্রিটেন থেকে আইনে ডিগ্রি অর্জন করেন তিনি। ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে এবং ২০০৭ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর জ্যেষ্ঠ ছেলে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন