মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি মার্কিন কূটনীতিকদের নামে ভুয়া প্রোফাইল, সতর্ক করল দূতাবাস অনলাইনে পাঞ্জাবি বিক্রি, ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
  • নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির

    নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন ধারার ছাত্ররাজনীতি এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়নে ছাত্রদল সফল হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

    মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর সময় তিনি এ কথা বলেন।

    রাকিবুল ইসলাম রাকিব বলেন, শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, ছাত্রদল ইতোমধ্যে সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মসূচিও হাতে নিয়েছে। একটি নতুন ধারার ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই সফল হবে বলে আমরা বিশ্বাস করি।

    জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্ররাজনীতির পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতেও ঢাকা কলেজের অনবদ্য অবদান রয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় ঢাকা কলেজ ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব, নীলক্ষেতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

    ছাত্রদল সভাপতি বলেন, ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল বৃহৎ পরিসরে ভূমিকা পালন করবে। দেশে যখনই কোনো দুর্যোগ এসেছে, ছাত্রদল সাধ্যের সর্বোচ্চটা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনাভাইরাস মহামারির সময়ও ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে। সে সময় প্রধানমন্ত্রীর অখণ্ড সমর্থন ও আর্থিক পৃষ্ঠপোষকতা পেয়েছিলাম।

    তিনি আরও বলেন, প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার ছুটির দিনে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নেবেন।

    রাকিব বলেন, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মূল দায়িত্ব প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের। তবে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরাও নিজেরা কাজে অংশ নিয়ে একটি বার্তা দিতে চান—পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন