মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি মার্কিন কূটনীতিকদের নামে ভুয়া প্রোফাইল, সতর্ক করল দূতাবাস অনলাইনে পাঞ্জাবি বিক্রি, ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
  • চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা

    চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আবাসিক হলে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও আসন বণ্টনে অস্বচ্ছতার অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। এ দাবিতে প্রভোস্ট ভেতরে থাকা অবস্থায় তাঁর কক্ষ ও হল অফিসে বাইরে থেকে তালা দিয়েছেন তারা।

    মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আলাওল হল সংসদের প্রতিনিধিদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা প্রভোস্টের কক্ষ ও হল অফিসে তালা দেন।

    শিক্ষার্থীদের অভিযোগ, হল সংসদের সঙ্গে প্রভোস্টের সমন্বয়হীনতা, হল সংসদের স্বাভাবিক কার্যক্রমে বাধা, শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, উন্নয়নমূলক কাজে দীর্ঘসূত্রতা এবং দীর্ঘদিন ধরে আসন বণ্টনে অস্বচ্ছতা রয়েছে। এ ছাড়া সাংবাদিক পরিচয়ে শিক্ষার্থীদের হুমকি দেওয়া এবং জরুরি সংস্কারকাজ থমকে থাকার অভিযোগও করেন তারা।

    হল সংসদের নেতারা বলেন, এসব সমস্যা সমাধানে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে আবেদন জানানো হলেও হল প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

    আন্দোলনরত শিক্ষার্থীদের আরও অভিযোগ, প্রভোস্ট দায়িত্ব পালনে অবহেলা করেন এবং শিক্ষার্থীদের তুচ্ছ-তাচ্ছিল্য করেন। তাঁদের কার্ড জমা নিয়ে রাখা, নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নেওয়া এবং হল সংসদের সঙ্গে সমন্বয় না করার অভিযোগও করেন তারা। প্রশাসনিক কাজে ঢিলেঢালাভাবের কারণে হলের সার্বিক পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বলেও দাবি করেন শিক্ষার্থীরা।

    এর আগে মঙ্গলবার সকালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা হল কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে প্রভোস্ট ভেতরে থাকা অবস্থায় তাঁর কক্ষ ও হল অফিসে বাইরে থেকে তালা দেন তারা।

    আলাওল হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি। তাদের কল্যাণেই আমাদের কাজ করতে হয়। হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীদের নানা অভিযোগ রয়েছে। শিক্ষার্থীরা তাঁর পদত্যাগ চান। তাই তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে আজ হল প্রভোস্টের কক্ষে তালা দিয়েছি।’

    রাজনীতি বিজ্ঞানের শিক্ষার্থী শাহিন বলেন, ‘প্রভোস্ট শিক্ষার্থীদের সঙ্গে স্বৈরাচারী আচরণ করে আসছিলেন। এ কারণে শিক্ষার্থীরা তাঁর বিরুদ্ধে আন্দোলন করছেন। আমরা তাঁর পদত্যাগ চাই।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন