মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি মার্কিন কূটনীতিকদের নামে ভুয়া প্রোফাইল, সতর্ক করল দূতাবাস অনলাইনে পাঞ্জাবি বিক্রি, ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
  • বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও

    বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার সিদ্ধান্তে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা ছিল বলে তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ক্রীড়া মন্ত্রণালয় থেকে নেওয়া হলেও এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্মতি ছিল।

    বাংলাদেশ কেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি, সেই সিদ্ধান্তের কারণ খতিয়ে দেখতে গত মার্চে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। মঙ্গলবার কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়।

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ. কে. এম ওলি উল্যার নেতৃত্বে গঠিত কমিটির অন্য দুই সদস্য ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর এবং সাবেক জাতীয় অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

    তদন্ত প্রতিবেদনের বরাতে জানা গেছে, তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তের ভিত্তিতেই বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নেয়নি। তবে সিদ্ধান্তটি কেবল মন্ত্রণালয়ের একক সিদ্ধান্ত ছিল না; এতে বিসিবিরও সম্মতি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি নতুন করে আলোচনায় এসেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন