মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি মার্কিন কূটনীতিকদের নামে ভুয়া প্রোফাইল, সতর্ক করল দূতাবাস অনলাইনে পাঞ্জাবি বিক্রি, ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
  • মার্কিন কূটনীতিকদের নামে ভুয়া প্রোফাইল, সতর্ক করল দূতাবাস

    মার্কিন কূটনীতিকদের নামে ভুয়া প্রোফাইল, সতর্ক করল দূতাবাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি করা ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

    মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বার্তায় প্রতারণার বিষয়ে সতর্ক করে দূতাবাস এ পরামর্শ দেয়।

    বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি করা ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল থেকে সাবধান থাকতে হবে। এসব ভুয়া প্রোফাইলের মাধ্যমে প্রতারকরা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে অর্থ, উপহার কার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে।

    মার্কিন দূতাবাস জানায়, দূতাবাসের কর্মীরা অনলাইনে কখনোই কারও কাছে অর্থ, গিফট কার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না।

    এ ধরনের কোনো বার্তা বা অনুরোধ পেলে তাতে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। একই সঙ্গে কোনো ধরনের অর্থ পাঠানো বা ব্যক্তিগত আর্থিক তথ্য শেয়ার না করতেও সতর্ক করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন