বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় আবেদন বেড়েছে ১৩ শতাংশ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি আইন সংসদে পাস র‌্যাব বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬৫ হেবা আইনের সংশোধন বাতিলের দাবিতে শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী শাহজালালে ৭ যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়: রিজভী ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের দ্বিতীয় দফার বিশেষ টিকাদান প্রভিশন ঘাটতিতে ঝুঁকিতে ১৫ ব্যাংক, খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
  • চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস গ্রেফতার

    চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুর জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) সকালে শহরের বড়স্টেশন এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

    পুলিশ জানায়, ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    ফরিদা ইলিয়াস চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকার বাসিন্দা এবং তিনি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

    জানা গেছে, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে যান। তবে সম্প্রতি চাঁদপুরে প্রকাশ্যে চলাফেরা শুরু করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় বিভিন্ন কর্মকাণ্ডের পুরোনো ও নতুন ছবি প্রকাশ করছিলেন।

    অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির এবং চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ