বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আদ্দিস আবাবায় উচ্চপর্যায়ের বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একমত দুই দেশ বাংলাদেশ স্কাউটস নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নতুন বাস ভাড়া ঘোষণা আসছে বৃহস্পতিবার জুলাই থেকে শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ ৭ নভেম্বর জাতীয় দিবস পালনের নির্দেশনা দিয়ে পরিপত্র প্রকাশ চার পুলিশ সুপারের দায়িত্বে রদবদল অস্ট্রেলিয়ায় সুরের জাদু ছড়াতে যাচ্ছেন রুনা লায়লা অনুমতি ছাড়া ভিডিও ছড়ালে দ্রুত বিচার: কনটেন্ট ক্রিয়েটরদের হুঁশিয়ারি সরকারের তাসকিন-মোস্তাফিজ ছাড়া টি-টোয়েন্টি স্কোয়াডে বড় পরিবর্তন চীনে বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক
  • তিতাস গ্যাসের উপমহাব্যবস্থাপক গোলাম মোস্তফার দুর্নীতির পাহাড়

    তিতাস গ্যাসের উপমহাব্যবস্থাপক গোলাম মোস্তফার দুর্নীতির পাহাড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-র মেট্রো ঢাকা রাজস্ব বিভাগ-১ (দনিয়া, রায়েরবাগ) এর দ্বায়িত্ব প্রাপ্ত ডেমরা শ্যামপুর দনিয়া যাত্রাবাড়ীর উপমহাব্যবস্থাপক মো. গোলাম মোস্তফার বিরুদ্ধে উঠেছে আকাশচুম্বী দুর্নীতির অভিযোগ।

    বর্তমানে তিনি ওই বিভাগে কর্মরত থেকে নিজস্ব ঠিকাদারি সিন্ডিকেট এবং একটি শক্তিশালী মাফিয়া চক্রের মাধ্যমে গ্রাহকদের জিম্মি করে প্রতিদিন হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। অভিযোগ রয়েছে, তার এই দুর্নীতির জাল কেবল বর্তমান কর্মস্থলেই সীমাবদ্ধ নয়, বরং ইতিপূর্বে তিনি যেখানেই কর্মরত ছিলেন, সেখানেই একই কায়দায় গড়ে তুলেছিলেন এক বিশাল দুর্নীতির সাম্রাজ্য।

    বর্তমানে দনিয়া ও রায়েরবাগ এলাকার সাধারণ গ্রাহক থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠানের মালিকরা তার এই ‘মাফিয়া’ স্টাইলের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন। 

    নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মো. গোলাম মোস্তফা রাজস্ব বিভাগ-১ এর দায়িত্ব পাওয়ার পর থেকেই তার অনুগত একদল অসাধু ঠিকাদার ও বহিরাগত দালালদের নিয়ে একটি গোপন সিন্ডিকেট গঠন করেছেন। এই সিন্ডিকেটের সদস্যরা সরাসরি তার ছত্রছায়ায় থেকে নতুন সংযোগ প্রদান, বকেয়া বিল মওকুফ এবং শিল্প কারখানার গ্যাস লোড বৃদ্ধির নামে সাধারণ গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে থাকে। যারা এই সিন্ডিকেটের দাবি অনুযায়ী টাকা দিতে অস্বীকার করেন, তাদের ফাইল বছরের পর বছর আটকে রাখা হয় অথবা ঠুনকো অজুহাতে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ভয় দেখানো হয়। বিশেষ করে দনিয়া ও রায়েরবাগ এলাকায় তিতাসের এই কার্যালয়টি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। তিতাসের এই কর্মকর্তা সরাসরি এই মাফিয়া চক্রটি নিয়ন্ত্রণ করেন এবং আদায়কৃত অর্থের একটি বড় অংশ তার পকেটে যায় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

    অনুসন্ধানে দেখা গেছে, গোলাম মোস্তফা তার পূর্বের কর্মস্থলগুলোতেও একই ধরনের অনিয়মের সাথে জড়িত ছিলেন। সেখানেও তিনি নিজস্ব ঠিকাদারি বাহিনী ব্যবহার করে তিতাসের রাজস্ব ফাঁকি দিয়ে ব্যক্তিগত সম্পদ গড়ে তুলেছেন। 

    বর্তমানে মেট্রো ঢাকা রাজস্ব বিভাগ-১ এর অধীনে থাকা আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের বিলিং সংক্রান্ত জটিলতা সৃষ্টি করে কৃত্রিম সংকট তৈরি করা হয়। পরবর্তীতে এই সংকট সমাধানের নামে গ্রাহকদের তার নির্দিষ্ট সিন্ডিকেটের কাছে যেতে বাধ্য করা হয়। অনেক ক্ষেত্রে বৈধ গ্রাহকদের অবৈধ সংযোগের অপবাদ দিয়ে হয়রানি করার মাধ্যমে বড় অঙ্কের মাসোহারা আদায়ের অভিযোগও রয়েছে। 

    তার এই মাফিয়া চক্রের সদস্যরা এতটাই প্রভাবশালী যে, সাধারণ কর্মকর্তা-কর্মচারীরাও তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পান না। উপমহাব্যবস্থাপক মোস্তফার সরাসরি ইন্ধনে এই চক্রটি দনিয়া ও রায়েরবাগ এলাকায় একটি সমান্তরাল প্রশাসন গড়ে তুলেছে, যেখানে গ্রাহক সেবার চেয়ে অর্থের বিনিময়ই মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারের জিরো টলারেন্স নীতি এবং জ্বালানি খাতের স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ থাকলেও তিতাসের এই কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে দাপিয়ে বেড়াচ্ছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের সঠিক তদন্তের মাধ্যমে এই বিশাল মাফিয়া চক্রের মূল হোতা মো. গোলাম মোস্তফার অবৈধ সম্পদের পাহাড় ও দুর্নীতির উৎস খুঁজে বের করা এখন সময়ের দাবি।

    অন্যথায়, তিতাসের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এই ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে বিপুল রাজস্ব হারানোর পাশাপাশি সাধারণ মানুষের আস্থা সম্পূর্ণ হারিয়ে ফেলবে। স্থানীয় ভুক্তভোগী সাধারণ গ্রাহকরা অতি দ্রুত এই সিন্ডিকেট ভেঙে দিয়ে এবং বিতর্কিত এই কর্মকর্তাকে অপসারণ করে এলাকায় ন্যায়সংগত ও হয়রানিমুক্ত গ্যাস সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

    এ বিষয়ে উপমহাব্যবস্থাপক গোলাম মোস্তফা বলেন, আমি কোন অনিয়মের সাথে জরিত নয়, আমার ঢাকাতে ১ টি ফ্ল্যাট ছাড়া আর কোন সম্পদ নেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন