শুক্রবার, ২৬ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতিক দীনেশ ত্রিবেদীর মর্যাদা বাড়াল ভারত সরকার স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাড়াতে হবে আন্তর্জাতিক সহায়তা: জাতিসংঘে বাংলাদেশ সমীকরণ মিললেই সেমিফাইনালে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা নতুন লুকে আলোড়ন তুললেন টম ক্রুজ দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে জরুরি অবস্থার মুখে ভেনেজুয়েলা বেইজিং বিনিয়োগ ফোরামে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা, চীনে খুলছে বিনিয়োগ কার্যালয় আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে অংশ নিতে আজ রাতেই ঢাকা ছাড়ছেন বিএনপি প্রতিনিধি দল রাজকীয় প্রত্যাবর্তনে নেইমার, দাপুটে জয়ে শেষ ষোলোয় ব্রাজিল বেইজিংয়ে প্রথম সমঝোতা স্মারকে সই করল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ নাসুমের, এগিয়েছেন হৃদয়-সাইফও
  • গ্রুপ ‘সি’-তে জমে উঠেছে সমীকরণ, স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের সামনে নকআউটের সুযোগ

    গ্রুপ ‘সি’-তে জমে উঠেছে সমীকরণ, স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের সামনে নকআউটের সুযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপের গ্রুপ পর্বে ‘সি’ গ্রুপ থেকে এখনো কোনো দল আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পারেনি। তবে ব্রাজিল, মরক্কো এবং স্কটল্যান্ড—এই তিন দলের সামনেই রয়েছে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার সুযোগ। ইতোমধ্যে হাইতি টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছে।

    প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ব্রাজিল। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা চার পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে উঠে আসে। সমান চার পয়েন্ট রয়েছে মরক্কোরও।

    গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে অন্তত ড্র করতে পারলেই কোনো হিসাব-নিকাশ ছাড়াই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে সেলেসাওরা।

    অন্যদিকে একই সময়ে মরক্কো খেলবে হাইতির বিপক্ষে। দুই ম্যাচের ফল মিলিয়েই নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ। পয়েন্ট সমান হলে হেড-টু-হেড ফল, গোল ব্যবধান এবং গোলসংখ্যা বিবেচনায় স্থান নির্ধারণ করা হবে।

    তবে স্কটল্যান্ডের কাছে হারলেও ব্রাজিলের আশা শেষ হয়ে যাবে না। যদি মরক্কো হাইতির কাছে হেরে যায় এবং গোল ব্যবধানে পিছিয়ে পড়ে, তাহলে ব্রাজিল নকআউট পর্বে জায়গা করে নিতে পারে। এছাড়া তৃতীয় সেরা দল হিসেবেও পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।

    গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটাও বেশ জমজমাট। ব্রাজিল যদি স্কটল্যান্ডকে হারায় এবং মরক্কো পয়েন্ট হারায়, তাহলে শীর্ষস্থান নিশ্চিত হবে। আবার দুই দল সমান ফল করলে গোল ব্যবধানে এগিয়ে থাকা ব্রাজিল গ্রুপ সেরা হবে। তবে মরক্কো বড় ব্যবধানে জয় পেলে সমীকরণ বদলে যেতে পারে।

    গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন দল নকআউট পর্বে ‘এফ’ গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে। অন্যদিকে রানার্সআপ খেলবে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে। তৃতীয় স্থান অর্জনকারী দলের প্রতিপক্ষ নির্ধারিত হবে অন্যান্য গ্রুপের ফলাফলের ওপর ভিত্তি করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন