বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি ট্যাটু করলে অজু-গোসল হবে কি, কী বলে ইসলাম?
  • ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলি, উদ্বেগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর

    ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলি, উদ্বেগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যের জলসীমার কাছে একটি ব্রিটিশ পতাকাবাহী ইয়টকে লক্ষ্য করে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ সতর্কতামূলক গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ‘উদ্বেগজনক’ ও ‘বেপরোয়া’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার (১৭ জুন) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ‘ব্রাইট ফিউচার’ নামের ইয়টটি তাদের যুদ্ধজাহাজ ‘অ্যাডমিরাল গ্রিগোরোভিচ’-এর খুব কাছাকাছি চলে আসে এবং সম্ভাব্য সংঘর্ষ এড়াতে সতর্কতামূলক গুলি চালানো হয়। তাদের ভাষ্য অনুযায়ী, এটি ব্রিটিশ জলসীমার বাইরে ঘটেছে এবং ইয়টকে লক্ষ্য করে গুলি করা হয়নি।

    অন্যদিকে, ইয়টে থাকা ব্যক্তিরা দাবি করেছেন, তারা কোনো সংঘর্ষের পথে ছিলেন না এবং রাশিয়ার বক্তব্যকে ‘মিথ্যাচার’ বলে অভিহিত করেছেন।

    যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটিকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করে বলেছে, এর সঙ্গে পূর্ববর্তী কোনো ঘটনার সম্পর্ক নেই। ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার আচরণ ও কার্যক্রম ইউরোপজুড়ে উদ্বেগ সৃষ্টি করছে।

    ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে তিনি ঘটনাটিকে ‘গভীর উদ্বেগজনক’ বলে মন্তব্য করেন এবং রাশিয়ার কর্মকাণ্ডকে ‘বেপরোয়া’ হিসেবে উল্লেখ করেন।

    এ ঘটনার সময় ইংলিশ চ্যানেলে ব্রিটিশ নৌবাহিনী রুশ যুদ্ধজাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করছিল বলে জানানো হয়েছে।


    সূত্র: আল জাজিরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ