বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি ট্যাটু করলে অজু-গোসল হবে কি, কী বলে ইসলাম?
  • মহাবিশ্বের সম্প্রসারণ ত্বরান্বিত হচ্ছে, ডার্ক এনার্জির ধারণা আরও শক্তিশালী

    মহাবিশ্বের সম্প্রসারণ ত্বরান্বিত হচ্ছে, ডার্ক এনার্জির ধারণা আরও শক্তিশালী
    ছবি: সংগৃহীত/ নাসা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন এক গবেষণায় আবারও নিশ্চিত হয়েছে যে মহাবিশ্বের সম্প্রসারণ থেমে যায়নি, বরং এটি এখনো দ্রুতগতিতে বাড়ছে। জ্যোতির্বিজ্ঞানীদের এই ফলাফল ১৯৯০-এর দশকে প্রতিষ্ঠিত সেই তত্ত্বকেই সমর্থন করছে, যেখানে বলা হয় অদৃশ্য এক শক্তি—ডার্ক এনার্জি—মহাবিশ্বকে ক্রমাগত প্রসারিত করছে।

    গবেষণাটি গত বছর প্রকাশিত একটি বিতর্কিত মতবাদের বিরোধিতা করেছে, যেখানে দাবি করা হয়েছিল মহাবিশ্বের সম্প্রসারণের গতি কমে যাচ্ছে বা স্থির হয়ে গেছে। তবে নতুন তথ্য সেই ধারণাকে সমর্থন করেনি।

    যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষক ব্রোডি পোপোভিচ বলেন, মহাবিশ্বের সম্প্রসারণ এখনো ত্বরান্বিত হচ্ছে এবং নতুন বিশ্লেষণ সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। যদিও অনেক অজানা প্রশ্ন রয়ে গেছে, তবে গবেষণার ধারা সঠিক পথেই এগোচ্ছে বলে তিনি মনে করেন।

    এ গবেষণায় ‘টাইপ-১এ সুপারনোভা’ নামের নাক্ষত্রিক বিস্ফোরণের তথ্য বিশ্লেষণ করা হয়েছে, যা মহাজাগতিক দূরত্ব পরিমাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব বিস্ফোরণের উজ্জ্বলতা প্রায় সমান হওয়ায় বিজ্ঞানীরা এর মাধ্যমে মহাবিশ্বের সম্প্রসারণের হার নির্ণয় করেন।

    বিজ্ঞানীদের ধারণা, প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে বিগ ব্যাংয়ের মাধ্যমে মহাবিশ্বের জন্ম হয় এবং তখন থেকেই এটি ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। ১৯৯৮ সালে প্রথমবারের মতো প্রমাণ মেলে যে এই সম্প্রসারণের গতি ধীরে নয়, বরং বাড়ছে—যার পেছনে ডার্ক এনার্জিকে প্রধান কারণ হিসেবে ধরা হয়।

    বর্তমান বৈজ্ঞানিক ধারণা অনুযায়ী, মহাবিশ্বের মাত্র ৫ শতাংশ সাধারণ পদার্থ দিয়ে গঠিত, বাকি অংশের মধ্যে ২৭ শতাংশ ডার্ক ম্যাটার এবং প্রায় ৬৮ শতাংশ ডার্ক এনার্জি।

    নতুন গবেষণাটি মহাবিশ্বের সম্প্রসারণ এবং ডার্ক এনার্জি সম্পর্কে প্রচলিত বৈজ্ঞানিক ধারণাকে আরও দৃঢ় করেছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।


    সূত্র: রয়টার্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ