বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি ট্যাটু করলে অজু-গোসল হবে কি, কী বলে ইসলাম?
  • ইরান ইস্যুতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালির

    ইরান ইস্যুতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালির
    ছবি: এএফপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বচ্ছ, যাচাইযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে, তবে দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে প্রস্তুত রয়েছে ইউরোপের চার শক্তিশালী দেশ—জার্মানি, ফ্রান্স, ইতালি ও যুক্তরাজ্য।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে জানা যায়, সোমবার (১৫ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে ইউরোপীয় এই চার দেশের নেতারা যৌথ বিবৃতিতে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। রোববার (১৪ জুন) রাতে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে দেওয়া যাবে না।

    বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পারমাণবিক ইস্যুর সমাধানে ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দ্রুত ও বাধাহীনভাবে পুনরায় চালুর আহ্বান জানানো হয়েছে।

    এছাড়া লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার বিষয়েও জোর দিয়েছে চার দেশ। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই অবস্থান ইরান-ইউরোপ সম্পর্ক ও ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্রে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।


    সূত্র: এইট এএম মিডিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ