বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি ট্যাটু করলে অজু-গোসল হবে কি, কী বলে ইসলাম?
  • ইরান–যুক্তরাষ্ট্র সমঝোতার খবরে ৩ মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

    ইরান–যুক্তরাষ্ট্র সমঝোতার খবরে ৩ মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি ও চুক্তির খবর প্রকাশের পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় কমে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

    সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতার ঘোষণা দেওয়ার পর ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ কমেছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে প্রায় ৮৪ ডলারে।

    একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রায় ৫ শতাংশ দরপতনের পর প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হচ্ছে ৮১ ডলারে।

    রোববার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধাবসান চুক্তি হয়েছে এবং আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে তা স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এই ঘোষণার পরপরই তেলের বাজারে বিক্রির চাপ বাড়তে শুরু করে।

    বাজার বিশ্লেষকদের মতে, গত মার্চের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এলো। এতে জ্বালানি বাজারে স্বস্তি ফিরলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে।

    র‌্যাপিডান এনার্জির প্রেসিডেন্ট বব ম্যাকনেলি বলেন, যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল প্রায় ৭০ ডলারের কাছাকাছি। সংঘাতের কারণে তা দ্রুত বেড়ে একসময় ১০০ ডলারের গণ্ডিও ছাড়িয়ে যায়। এখন দাম কমলেও বাজারকে যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

    বিশেষজ্ঞদের ধারণা, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হলে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে এলে তেলের বাজারে আরও স্থিতিশীলতা ফিরে আসতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ