বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি ট্যাটু করলে অজু-গোসল হবে কি, কী বলে ইসলাম?
  • যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তির সম্ভাবনা ২৪ ঘণ্টার মধ্যে: শেহবাজ শরিফ

    যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তির সম্ভাবনা ২৪ ঘণ্টার মধ্যে: শেহবাজ শরিফ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সংঘাত নিরসনে একটি শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা স্বাক্ষরিত হতে পারে।

    শনিবার রয়টার্সের প্রতিবেদনের বরাতে জানা যায়, দুই দেশের মধ্যে একটি শান্তি কাঠামোর বিষয়ে ইতিমধ্যে সম্মতি হয়েছে এবং চুক্তির চূড়ান্ত খসড়াও প্রস্তুত করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

    শেহবাজ শরিফ আরও জানান, সম্ভাব্য এই চুক্তি ইলেকট্রনিক স্বাক্ষরের মাধ্যমে সম্পন্ন হতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলো। চুক্তি স্বাক্ষরের পর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    তিনি বলেন, ‘‘আমরা একটি শান্তি চুক্তির ইতিহাসের সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছি।’’ একই সঙ্গে আলোচনায় অগ্রগতি বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানকে ধন্যবাদ জানান তিনি এবং মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকার প্রশংসা করেন।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সম্ভাব্য চুক্তি বাস্তবায়িত হলে তা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ও শান্তির ভিত্তি গড়ে তুলতে সহায়ক হবে।


    সূত্র: রয়টার্স, ডন।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ