মঙ্গলবার, ০২ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ ঈদের বিরতির পর আবার মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ঈদকে ঘিরে প্রবাসী আয়ে জোয়ার, মে মাসে রেমিট্যান্স ৩.৪২ বিলিয়ন ডলার ইসলামী ব্যাংক ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংক: আইন মেনেই হবে সব সিদ্ধান্ত চায়নিজ তাইপেকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের প্রথম জয় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান, মাঠে র‍্যাব-পুলিশ-ডিএনসি ঈদ ব্যবস্থাপনা ও জনসেবার বিভিন্ন উদ্যোগ তুলে ধরলেন মাহদী আমিন না ফেরার দেশে তোফায়েল আহমেদ রামিসা হত্যা মামলায় নতুন দাবি, ‘ডলার’ নামের অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে রহস্য জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী
  • বংশালের দোকানে বিদ্যুৎসংযোগ দিতে গিয়ে আগুন, দগ্ধ ৩ কর্মচারী

    বংশালের দোকানে বিদ্যুৎসংযোগ দিতে গিয়ে আগুন, দগ্ধ ৩ কর্মচারী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বংশাল এলাকায় একটি দোকানে আগুন লাগার ঘটনায় তিনজন কর্মচারী দগ্ধ হয়েছেন। সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে টেকেরহাট লেনের “পাওয়ার টুল স্কেল” নামের একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে।

    পরে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। আহতরা হলেন— দোকান কর্মচারী মিরাজ (২৫), ইফাত (২০) এবং রকি (২৬)।

    জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে মিরাজের শরীরের প্রায় ২ শতাংশ, ইফাতের ২৫ শতাংশ এবং রকির ২৩ শতাংশ পুড়ে গেছে। দগ্ধের মাত্রা বেশি হওয়ায় ইফাত ও রকিকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

    দোকানের ম্যানেজার রাফিন জানান, বৈদ্যুতিক সুইচ অন করার সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে তিনজন কর্মচারী দগ্ধ হন। পরে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন