মঙ্গলবার, ০২ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ ঈদের বিরতির পর আবার মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ঈদকে ঘিরে প্রবাসী আয়ে জোয়ার, মে মাসে রেমিট্যান্স ৩.৪২ বিলিয়ন ডলার ইসলামী ব্যাংক ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংক: আইন মেনেই হবে সব সিদ্ধান্ত চায়নিজ তাইপেকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের প্রথম জয় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান, মাঠে র‍্যাব-পুলিশ-ডিএনসি ঈদ ব্যবস্থাপনা ও জনসেবার বিভিন্ন উদ্যোগ তুলে ধরলেন মাহদী আমিন না ফেরার দেশে তোফায়েল আহমেদ রামিসা হত্যা মামলায় নতুন দাবি, ‘ডলার’ নামের অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে রহস্য জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী
  • এলাকায় যাই না’ প্রচারণা ভিত্তিহীন, কাজের ফিরিস্তি তুলে ধরলেন তাসনিম জারা

    এলাকায় যাই না’ প্রচারণা ভিত্তিহীন, কাজের ফিরিস্তি তুলে ধরলেন তাসনিম জারা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিজের নির্বাচনী এলাকায় অনুপস্থিত থাকার অভিযোগকে ‘মিথ্যা প্রচারণা’ বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তিনি বলেছেন, একটি সংগঠিত গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

    রোববার (৩১ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। একই সঙ্গে নির্বাচনের পর এলাকায় পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন।

    তাসনিম জারা বলেন, নির্বাচনের পর তিনি এলাকায় যাননি—এমন অভিযোগ সম্পূর্ণ অসত্য। তিনি উল্লেখ করেন, কোথায় কখন যাচ্ছেন তা সবসময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন না কিংবা প্রতিটি কার্যক্রমের ছবি প্রকাশ করেন না।

    পোস্টে তিনি জানান, এলপিজি গ্যাসের কৃত্রিম মূল্যবৃদ্ধির সময়ে কয়েকশ পরিবারের জন্য সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হয়েছিল, যদিও সে কার্যক্রম প্রচারের জন্য কোনো ছবি প্রকাশ করা হয়নি।

    এছাড়া স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, অসুস্থ মানুষের খোঁজখবর নেওয়া, সাধারণ মানুষের বাড়িতে গিয়ে তাদের সমস্যার কথা শোনা, ইফতার ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত থাকার কথাও উল্লেখ করেন তিনি।

    তাসনিম জারা বলেন, ঢাকা-৯ আসনের কয়েক লাখ মানুষের সবার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করা সম্ভব না হলেও গত কয়েক মাসে হাজারো মানুষের সঙ্গে তার যোগাযোগ হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

    তিনি আরও অভিযোগ করেন, বারবার একই তথ্য বিভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রচার করে সেটিকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। তার ভাষায়, এটি একটি পুরোনো কৌশল, যার মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরি করা হয়।

    নিজের বক্তব্যের সমর্থনে পোস্টে কয়েকটি ছবিও যুক্ত করেছেন তাসনিম জারা, যেখানে তাকে বিভিন্ন সামাজিক ও জনসম্পৃক্ত কার্যক্রমে অংশ নিতে দেখা যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন