বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি ট্যাটু করলে অজু-গোসল হবে কি, কী বলে ইসলাম?
  • ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগের চেষ্টা করলে উপযুক্ত জবাব: কাজেম গারিবাবাদি

    ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগের চেষ্টা করলে উপযুক্ত জবাব:  কাজেম গারিবাবাদি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের বিরুদ্ধে কয়েকটি দেশের দেওয়া যৌথ বিবৃতিকে ‘ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

    গারিবাবাদি বলেন, যেসব দেশ ইরানকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, তাদের নিজেদেরই রয়েছে সার্বভৌমত্ব লঙ্ঘন, সামরিক আগ্রাসনকে সমর্থন, সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়া এবং ইসরায়েলকে দায়মুক্তি দেওয়ার মতো কর্মকাণ্ডের দীর্ঘ ইতিহাস। তাই ইরানকে অভিযুক্ত করার নৈতিক বা আইনি অধিকার তাদের নেই।

    তিনি অভিযোগ করেন, কোনো বৈধ প্রমাণ ছাড়াই ইরানের সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব আগ্রাসন, দখলদারিত্ব ও আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশল।

    ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে গুপ্তহত্যা, অপহরণ, ভয়ভীতি প্রদর্শন কিংবা হামলার প্রচেষ্টাকে সমর্থন করে না এবং এ ধরনের কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করে।

    তিনি দাবি করেন, সাম্প্রতিক যৌথ বিবৃতিগুলো রাজনৈতিক চাপ প্রয়োগের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে ইরান এ ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না।

    গারিবাবাদি বলেন, ইরানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা কোনো আলোচনার বিষয় নয়। দেশের বিরুদ্ধে যেকোনো ভিত্তিহীন অভিযোগ বা চাপ প্রয়োগের চেষ্টার জবাবে ইরান আইনগত, রাজনৈতিক এবং প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ