মঙ্গলবার, ০২ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ ঈদের বিরতির পর আবার মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ঈদকে ঘিরে প্রবাসী আয়ে জোয়ার, মে মাসে রেমিট্যান্স ৩.৪২ বিলিয়ন ডলার ইসলামী ব্যাংক ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংক: আইন মেনেই হবে সব সিদ্ধান্ত চায়নিজ তাইপেকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের প্রথম জয় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান, মাঠে র‍্যাব-পুলিশ-ডিএনসি ঈদ ব্যবস্থাপনা ও জনসেবার বিভিন্ন উদ্যোগ তুলে ধরলেন মাহদী আমিন না ফেরার দেশে তোফায়েল আহমেদ রামিসা হত্যা মামলায় নতুন দাবি, ‘ডলার’ নামের অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে রহস্য জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী
  • দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮

    দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম (Measles) রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে একই সময়ে নিশ্চিত হাম রোগে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও সন্দেহভাজন হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৮ জনে।

    সোমবার (১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে হাম পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু না হলেও সন্দেহভাজন হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগে ৯০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা ৪৯৮ জনে পৌঁছেছে।

    এছাড়া এ সময়ের মধ্যে দেশে নিশ্চিত হাম রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯৪ জনে। সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৭০ জনে।

    প্রতিবেদনে আরও জানানো হয়, এ সময়ে ৫৭ হাজার ৯০২ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ হাজার ৭২২ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সার্বিক নজরদারি ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ