বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি ট্যাটু করলে অজু-গোসল হবে কি, কী বলে ইসলাম?
  • জি-৭ সম্মেলনে যাচ্ছেন না সৌদি ক্রাউন প্রিন্স

    জি-৭ সম্মেলনে যাচ্ছেন না সৌদি ক্রাউন প্রিন্স
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েও অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে পাঠানো এক চিঠিতে তিনি আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে উপস্থিত থাকতে না পারার কথা জানান।

    সৌদি প্রেস এজেন্সির প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পাঠানো ওই চিঠিতে প্রিন্স সালমান সৌদি আরব ও ফ্রান্সের কৌশলগত সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং সম্মেলনের সফলতা কামনা করেন।

    এদিকে একই দিনে পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা চুক্তি সই করেছে সৌদি আরব ও ফ্রান্স। বিনিয়োগ, উদ্ভাবন, টেকসই উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং পর্যটন গন্তব্যের প্রচারকে কেন্দ্র করে এই সহযোগিতা এগিয়ে নেওয়া হবে।

    চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব এবং ফ্রান্সের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, বাণিজ্য, কারুশিল্প, পর্যটন ও ক্রয়ক্ষমতা বিষয়ক মন্ত্রী সার্গে পাপিন। জাতিসংঘ পর্যটন নির্বাহী পরিষদের ১২৬তম অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে এ চুক্তি সম্পন্ন হয়।

    উল্লেখ্য, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানিয়েছেন, এবারের জি-৭ সম্মেলনে হরমুজ প্রণালির পরিস্থিতি, জ্বালানি বাজারের অস্থিরতা এবং ইরান-সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনার প্রধান এজেন্ডা হিসেবে থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ