শনিবার, ২৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোজতবা খামেনিকে ঘিরে ইরানের ক্ষমতায় প্রভাবশালী ‘ব্রাদারহুড’ নেটওয়ার্ক নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে শনিবার ময়মনসিংহে যাবেন প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, উত্তেজনা শহরজুড়ে দেশজুড়ে বাড়ছে হাম সংক্রমণ, ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পদ্মা রেল প্রকল্পে ১৩ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ ঈদ সামনে রেখে বাজারে অস্বস্তি, মাছের দাম চড়া জলবায়ু লড়াইয়ে একসঙ্গে তুরস্ক ও অস্ট্রেলিয়া ঢাকায় এসেই বাংলাদেশের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেলেন থমাস ডুলি রামিসা হত্যার বিচার দ্রুত নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর মে মাসে রেমিট্যান্সে জোয়ার, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা
  • সরকার চাইলে সেনাবাহিনী মাঠে থাকবে: সেনাপ্রধান

    সরকার চাইলে সেনাবাহিনী মাঠে থাকবে: সেনাপ্রধান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যতদিন সরকার প্রয়োজন মনে করবে, ততদিন সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করে যাবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা–২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে। তিনি জানান, ২০২৪ সালের ২০ জুলাই থেকে বিভিন্ন এলাকায় সেনাসদস্যরা দায়িত্ব পালন করছেন এবং এখনো প্রায় ১৬–১৭ হাজার সদস্য দেশের ৬২টি জেলায় মোতায়েন আছেন। ধাপে ধাপে কিছু সদস্য প্রত্যাহার করা হলেও প্রয়োজন অনুযায়ী দায়িত্ব অব্যাহত রয়েছে।

    তিনি আরও বলেন, ফুয়েল ডিপোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীকে সহায়তামূলক দায়িত্ব পালন করতে হচ্ছে। সময়ের প্রয়োজনে সরকারকে সহায়তা করার এই কার্যক্রম চলমান থাকবে।

    সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর মূল কাজ হলো প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের প্রস্তুত রাখা এবং শৃঙ্খলা বজায় রেখে যুদ্ধের জন্য সক্ষমতা ধরে রাখা। তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় ফিল্ডে দায়িত্ব পালনের কারণে ফায়ারিং অনুশীলনে কিছুটা বিরতি ছিল, তবে সাম্প্রতিক প্রতিযোগিতায় সদস্যদের দক্ষতা সন্তোষজনকভাবে পাওয়া গেছে।

    তিনি বলেন, ধীরে ধীরে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে যাতে সেনাবাহিনী তাদের মূল দায়িত্বে আরও কার্যকরভাবে প্রস্তুত থাকতে পারে।

    পরে সেনাপ্রধান বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

    উল্লেখ্য, ১৬ মে শুরু হওয়া এই ফায়ারিং প্রতিযোগিতায় ১৭টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ