অনলাইনেও পাওয়া যাচ্ছে কোরবানির পশুর হাট

অনলাইনে ও জমে উঠছে কোরবানির পশুর হাট। ঘরে বসেই পশু পছন্দ, ভিডিও কলে দরদাম, বাড়ছে ডিজিটাল কোরবানির বাজার।
এবারও বেড়েছে অনলাইনভিত্তিক কেনাবেচা। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলার খামারিরা এখন ফেসবুক পেজ, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে গরু, ছাগল ও মহিষ বিক্রি করছেন। ঘরে বসেই পশুর ছবি,ওজন,ভিডিও, দেখে দরদাম করছেন ক্রেতারা। কেউ আবার ভিডিও কলে পশু দেখেই অর্ডার নিশ্চিত করছেন।
অনলাইনভিত্তিক কোরবানির পশু বিক্রির সঙ্গে জড়িত উদ্যোক্তারা বলছেন, যানজট, ভিড় ও সময় বাঁচাতে আগের তুলনায় এবার অনেক বেশি মানুষ অনলাইনে পশু খুঁজছেন। বিশেষ করে চাকরিজীবী ও প্রবাসী পরিবারের মধ্যে এই প্রবণতা বাড়ছে।
রাজধানীর একটি অনলাইনভিত্তিক খামারের উদ্যোক্তা বলেন, ক্রেতারা এখন শুধু ছবি দেখেই সিদ্ধান্ত নিচ্ছেন না। তারা ভিডিও কল করে পশুর হাঁটা, দাঁত, স্বাস্থ্য সবকিছু দেখতে চান। আমরা সেই সুযোগ রাখছি।
বাংলাদেশের সব'বৃহৎ অনলাইন কোরবানির পশুর হাট প্ল্যাটফর্ম হচ্ছে, বেঙ্গল মিট প্রসেসিং ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেড। দীর্ঘ ১২ বছর ধরে সূনামের সাথে অনলাইনে কোরবানির পশুর হাট চালু করেছেন। ২০১৪ সাল থেকে নিজেদের প্ল্যাটফর্মের মাধ্যমে পশু বিক্রি ও কোরবানি সংশ্লিষ্ট পূর্ণাঙ্গ সেবা দিয়ে আসছে। অনলাইনে কোরবানির পশু কেনা এবং ঝামেলামুক্তভাবে প্রক্রিয়াজাতকরণের সেবাটি সম্পর্কে, বিস্তারিত জানতে ও অর্ডার করতে ভিজিট করতে পারেন, বেঙ্গল মিটের অনলাইন কোরবানির পশুর হাট ওয়েবসাইটে। বাংলাদেশের অন্যতম বড় অনলাইন কোরবানির পশুর প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, নগর জীবনের ব্যস্ততা বাড়ায় অনলাইন সেবার প্রতি আগ্রহও বাড়ছে।
অনলাইন প্ল্যাটফর্মগুলোতে সাধারণত পশুর ওজন, বয়স, খামারের অবস্থান ও মূল্য উল্লেখ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে বাসায় পৌঁছে দেওয়ার সুবিধাও রাখা হয়েছে। তবে অনলাইনে পশু কেনা নিয়ে এখনো অনেক ক্রেতার মধ্যে দ্বিধা রয়েছে। অনেকে বলছেন, সরাসরি পশু না দেখে কেনার ক্ষেত্রে প্রতারণার আশঙ্কা থেকে যায়। খামারিরা বলছেন, অনলাইনে বিক্রির ফলে মধ্যস্বত্বভোগীর চাপ কিছুটা কমছে। এতে খামারিরা সরাসরি ক্রেতার কাছে পৌঁছাতে পারছেন। আবার ক্রেতারাও তুলনামূলক কম সময় ও ঝামেলায় পশু কিনতে পারছেন।
তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, অনলাইনভিত্তিক পশুর হাট এখন আর সাময়িক কোনো উদ্যোগ নয়, ধীরে ধীরে এটি কোরবানির বাজার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। তবে ক্রেতাদের আস্থা বাড়াতে সঠিক তথ্য প্রদান, মান নিয়ন্ত্রণ এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।
বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল প্ল্যাটফর্মে পশু কেনাবেচা বাড়লেও তদারকি ও ভোক্তা সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। না হলে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে পুরো ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তবু সবকিছু মিলিয়ে প্রতিবারের মত এবার ও কোরবানির বাজারে প্রযুক্তির ব্যবহার নতুন মাত্রা যোগ করেছে। শহরের ব্যস্ত মানুষ, এখন হাটের কাদা ও ভিড় এড়িয়ে মোবাইল ফোনেই খুঁজছেন পছন্দের কোরবানির পশু। সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যবহার করে ক্রেতা আকৃষ্ট করছেন।
তবে উৎসবের এই আমেজের মাঝে ও সাধারণ ক্রেতাদের মূল চিন্তা একটাই—সাধ্যের মধ্যে ভালো পশু পাওয়া যাবে কি না।