সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গোলাপি স্যাটিনের পোশাকে নতুন লুকে জয়া আহসান আজ শেরে বাংলার ১৫৩তম জন্মবার্ষিকী পুলিশ সদর দপ্তরে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির বিগ ব্যাশে খেলার অপেক্ষায় মোস্তাফিজ, অনাপত্তিপত্র পেয়েছেন বিসিবির ইন্টারনেটে এবার পাঠানো যাবে গন্ধ, এআই প্রযুক্তিতে নতুন সম্ভাবনা স্ত্রীকে ‘অন্য ছেলে দেখো’ বললে কি তালাক হয়? গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, জব্দ অ্যালকোহল পাঁচ বছরে বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট পর্দায় রক্তারক্তি দেখে পপকর্ন খাওয়া, দর্শকের রুচি নিয়ে প্রশ্ন রাধিকার
  • রাজধানীতে ২৪ ঘণ্টায় ৬৬২ জন গ্রেপ্তার, ৪৩ মামলা

    রাজধানীতে ২৪ ঘণ্টায় ৬৬২ জন গ্রেপ্তার, ৪৩ মামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইন ও আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

    সোমবার (২৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

    ডিএমপি জানায়, রোববার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৭৮ জন, ওয়ারী বিভাগে ৯৩ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মিরপুর বিভাগে ১৪০ জন, গুলশান বিভাগে ৭৮ জন, উত্তরা বিভাগে ৫৭ জন এবং গোয়েন্দা বিভাগে ছয়জন রয়েছেন।

    অভিযানে ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন ও আমদানি নিষিদ্ধ ৩০০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়েছে।

    এ ছাড়া একটি চায়নিজ কুড়াল, দুটি চাকু, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৩৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।

    গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন