বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ইরান সংকটের ব্যস্ততায় ছেলের বিয়েতে না-ও যেতে পারেন ট্রাম্প

    ইরান সংকটের ব্যস্ততায় ছেলের বিয়েতে না-ও যেতে পারেন ট্রাম্প
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও কূটনৈতিক ব্যস্ততার কারণে বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে অংশ নিতে পারবেন কি না— তা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটনের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ইঙ্গিত দেন।

    ট্রাম্প বলেন, তার ছেলে চেয়েছিলেন তিনি যেন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকেন। তবে বর্তমান পরিস্থিতিতে ইরান ইস্যু এবং অন্যান্য রাষ্ট্রীয় দায়িত্বে তিনি অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন।

    প্রেসিডেন্টের ভাষায়, “সে চেয়েছিল আমি সেখানে থাকি। কিন্তু আমি তাকে বলেছি, এখন আমার জন্য সময়টা খুবই জটিল। ইরান পরিস্থিতি নিয়ে আমাকে অনেক কাজ করতে হচ্ছে।”

    ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্পের বড় ছেলে। ট্রাম্প ও ইভানার আরও দুই সন্তান হলেন ইভাঙ্কা ট্রাম্প ও এরিক ট্রাম্প। বর্তমানে ট্রাম্প অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ট্রাম্প জুনিয়র। পাশাপাশি তিনি রিপাবলিকান রাজনীতির ডানপন্থি ঘরানার অন্যতম পরিচিত মুখ।

    আগামী রোববার বাহামার একটি ব্যক্তিগত আয়োজনে দীর্ঘদিনের সঙ্গী বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের। অনুষ্ঠানে কেবল ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছে।

    সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, তিনি বিয়েতে গেলে কিংবা না গেলেও— দুই ক্ষেত্রেই সংবাদমাধ্যমের সমালোচনার মুখে পড়তে হতে পারে।

    তার ভাষায়, “আমি যদি যাই, তবুও সমালোচনা হবে। আর যদি না যাই, সেটাও বড় খবর হয়ে যাবে।”


    সূত্র : এএফপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ