রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, উত্তেজনা শহরজুড়ে

    ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, উত্তেজনা শহরজুড়ে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন তিনি ও তার দলের নেতাকর্মীরা।

    ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে গিয়ে মসজিদ থেকে বের হওয়ার পর তাদের লক্ষ্য করে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে হকিস্টিক দিয়ে হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়।

    তার অভিযোগ, হামলার সময় কয়েকজনের মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। ঘটনার পর তারা থানায় অবস্থান নিয়ে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

    এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বলেন, নামাজ শেষে বের হওয়ার পরপরই এ হামলার ঘটনা ঘটে। তিনি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।

    অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, হামলায় স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে তারা মনে করছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

    তবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত নন।

    ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন