শুক্রবার, ২২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোজতবা খামেনিকে ঘিরে ইরানের ক্ষমতায় প্রভাবশালী ‘ব্রাদারহুড’ নেটওয়ার্ক নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে শনিবার ময়মনসিংহে যাবেন প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, উত্তেজনা শহরজুড়ে দেশজুড়ে বাড়ছে হাম সংক্রমণ, ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পদ্মা রেল প্রকল্পে ১৩ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ ঈদ সামনে রেখে বাজারে অস্বস্তি, মাছের দাম চড়া জলবায়ু লড়াইয়ে একসঙ্গে তুরস্ক ও অস্ট্রেলিয়া ঢাকায় এসেই বাংলাদেশের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেলেন থমাস ডুলি রামিসা হত্যার বিচার দ্রুত নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর মে মাসে রেমিট্যান্সে জোয়ার, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা
  • ঢাকায় এসেই বাংলাদেশের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেলেন থমাস ডুলি

    ঢাকায় এসেই বাংলাদেশের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেলেন থমাস ডুলি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচ থমাস ডুলি। শুক্রবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রাজধানীতে পৌঁছান।

    বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বাফুফের কর্মকর্তারা তাকে স্বাগত জানান এবং হোটেলে নিয়ে যান। তার ঢাকায় পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে তাকে জাতীয় দলের নতুন কোচ হিসেবে ঘোষণা করে।

    নতুন কোচ নিয়োগের জন্য বাফুফে আগে দুই বছরের চুক্তির বিজ্ঞপ্তি দেয়। প্রায় আড়াইশ’ আবেদন থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে কয়েকজনকে সংক্ষিপ্ত তালিকায় আনা হয়। বিভিন্ন ধাপের আলোচনা শেষে শেষ পর্যন্ত থমাস ডুলিকেই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় ফেডারেশন।

    ফুটবল অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ডুলির। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন এবং ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে অংশ নেন। ১৯৯৮ বিশ্বকাপে তিনি দলের অধিনায়কও ছিলেন।

    কোচিং ক্যারিয়ারেও রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করার পাশাপাশি ফিলিপাইন জাতীয় দলকে এশিয়ান কাপের মূল পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার অধীনেই দলটি নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ফিফা র‍্যাঙ্কিং অর্জন করে।

    সবশেষ তিনি গায়ানা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ ছিলেন। তার নেতৃত্বে দলটি টানা কয়েকটি ম্যাচে জয় পায়।

    বাফুফে জানিয়েছে, তরুণ ফুটবলারদের সম্ভাবনা কাজে লাগিয়ে বাংলাদেশ দলকে আরও প্রতিযোগিতামূলক করে তোলাই হবে ডুলির মূল লক্ষ্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ