বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর
  • ‘বিসিবির সংবিধান কি সাদা-কালো কাগজ?’ স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পর আসিফ মাহমুদের কড়া প্রশ্ন

    ‘বিসিবির সংবিধান কি সাদা-কালো কাগজ?’ স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পর আসিফ মাহমুদের কড়া প্রশ্ন
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নেতৃত্ব পরিবর্তনের বৈধতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিসিবির নিজস্ব সংবিধান লঙ্ঘনের অভিযোগ তোলেন।

    আসিফ মাহমুদের দাবি, বিসিবির বর্তমান সংবিধান অনুযায়ী ‘অ্যাডহক কমিটি’ গঠনের কোনো বিধান নেই। তিনি প্রশ্ন তোলেন, “বিসিবির সংবিধান কি সাদা-কালো কাগজ?”

    বুধবার (৮ এপ্রিল) রাতে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, “বিসিবি নির্বাচনটি বিসিবির সংবিধান অনুযায়ীই করা হয়েছিল। সংবিধান মানতে গিয়েই দলের নেতাদের কাউন্সিলর করা হয়নি। বরং এডহক কমিটি বলতে কিছুই বিসিবির সংবিধানে নেই।”

    এর আগে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তামিম ইকবালের নেতৃত্বে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, “এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি। ক্রিকেট বোর্ডসহ দেশের সব ক্লাবগুলোতে প্রভাব বিস্তার করে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা। বর্তমান গণতান্ত্রিক সরকার তদন্ত শেষে বোর্ড ভেঙে দিয়েছে। পরে তামিম ইকবালের নেতৃত্বে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।”

    এই মন্তব্যের প্রেক্ষিতে আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিবির সংবিধান ও প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, দেশের সংবিধান যেমন সবার জন্য বাধ্যতামূলক, তেমনি ক্রিকেট বোর্ডের সংবিধানও অবশ্যই অনুসরণযোগ্য হওয়া উচিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন