বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • পাকিস্তানের ম্যাচে চোট পেয়েও স্বস্তিতে মোস্তাফিজ

    পাকিস্তানের ম্যাচে চোট পেয়েও স্বস্তিতে মোস্তাফিজ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ইনজুরিতে পড়ে দুশ্চিন্তায় ফেলেছিলেন বাংলাদেশ দলের পেসার মোস্তাফিজুর রহমান। তবে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, বড় কোনো চোট পাননি এই টাইগার ক্রিকেটার।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা যায়, চোট পাওয়ার পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় গুরুতর কিছু ধরা পড়েনি। বর্তমানে তেমন কোনো অস্বস্তিও অনুভব করছেন না মোস্তাফিজ। ঈদ উদযাপনের জন্য ইতোমধ্যে নিজ জেলা সাতক্ষীরায় অবস্থান করছেন তিনি।

    ঈদের ছুটি শেষে চলতি মাসেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়ার কথা রয়েছে মোস্তাফিজের। এবারের আসরে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামার কথা তার। তবে টুর্নামেন্ট চলাকালীন সময়েই নিউজিল্যান্ড সিরিজে অংশ নিতে তাকে দেশে ফিরতে হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার ওপর।

    মাঠেই চোট, তারপরও বল হাতে নায়ক ফিজ

    উল্লেখ্য, ম্যাচের ৪৯তম ওভারের পঞ্চম বলে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির ব্যাট থেকে আসা বল গিয়ে লাগে মোস্তাফিজের পায়ে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে দ্রুত স্ট্রেচার নিয়ে মাঠে প্রবেশ করেন মেডিকেল টিমের সদস্যরা।

    তবে সবাইকে অবাক করে দিয়ে দ্রুতই উঠে দাঁড়ান মোস্তাফিজ। শুধু তাই নয়, নিজের স্পেলের শেষ বলটিও করেন এবং সেই বলেই পাকিস্তানের হারিস রউফকে আউট করে গুরুত্বপূর্ণ একটি উইকেট তুলে নেন।

    এই দৃঢ় মানসিকতা ও পারফরম্যান্স আবারও প্রমাণ করেছে কেন তিনি দলের অন্যতম ভরসার নাম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন