বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • নেইমার ছাড়াই প্রীতি ম্যাচে নামছে ব্রাজিল

    নেইমার ছাড়াই প্রীতি ম্যাচে নামছে ব্রাজিল
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেইমার থাকবেন কি থাকবেন না—এই প্রশ্ন ঘিরে গত কয়েকদিন ধরেই চলছিল জোর আলোচনা। অবশেষে সেই জল্পনার অবসান ঘটেছে। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দলে জায়গা হয়নি তারকা ফুটবলার নেইমারের।

    আগামী ২৬ মার্চ রাতে বোস্টনে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর তাদের দ্বিতীয় প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় ১ এপ্রিল সকাল ৬টায় অরল্যান্ডোতে শুরু হবে ম্যাচটি।

    আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে এই দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

    ব্রাজিলের ঘোষিত দল

    গোলরক্ষক:
    আলিসন, বেন্তো, এদেরসন

    ডিফেন্ডার:
    অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহেইস, ইবানিজ, লিও পেরেইরা, মারকিনিওস, ওয়েসলি

    মিডফিল্ডার:
    আন্দ্রে সান্তোস, কাসেমিরো, দানিলো বারবোসা, ফাবিনিও, গ্যাব্রিয়েল সারা

    ফরোয়ার্ড:
    এনদ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, মাতেউস কুনিয়া, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র

    ব্রাজিল দলের এই স্কোয়াডে বেশ কয়েকজন তরুণ ও উদীয়মান ফুটবলার সুযোগ পেয়েছেন। নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগের দায়িত্ব কাঁধে নিতে হবে ভিনিসিয়ুস জুনিয়রসহ অন্যান্য ফরোয়ার্ডদের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন