বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বাংলাদেশের জার্সি গায়ে খেলতে ঢাকায় সুলিভান ব্রাদার্স

    বাংলাদেশের জার্সি গায়ে খেলতে ঢাকায় সুলিভান ব্রাদার্স
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিনের আলোচনা ও জল্পনার পর অবশেষে বাস্তবে রূপ নিয়েছে বিষয়টি। মার্কিন প্রবাসী জমজ ফুটবলার রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পৌঁছেছেন। তারা আসন্ন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামবেন।

    এই দুই ফুটবলারের বড় ভাই ক্যাভান সুলিভান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের যুব দলে খেলেছেন। সে কারণে রোনান ও ডেক্লানের সামনেও মার্কিন দলের হয়ে খেলার সুযোগ ছিল। তবুও তারা তাদের নানুর জন্মভূমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন, যা তারা গর্বের বিষয় হিসেবে দেখছেন।

    ডেক্লান সুলিভান বলেন, “লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামতে পারব—এটা আমার জন্য অত্যন্ত আনন্দের। সমর্থকেরা দীর্ঘদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন। বাংলাদেশের হয়ে খেলতে পারা আমার জন্য সম্মানের।”

    দুই ভাইয়ের খেলার ভূমিকাও ভিন্ন। ডেক্লান মূলত রক্ষণভাগে খেলবেন, আর রোনান থাকবেন আক্রমণভাগে। তারা বিশ্বাস করেন, যুক্তরাষ্ট্র বা জার্মানির হয়ে খেলার সুযোগ থাকলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তাদের জন্য বিশেষ গর্বের।

    রোনান সুলিভান বলেন, “বাংলাদেশের হয়ে খেলতে পারা আমাদের জন্য বড় আনন্দের বিষয়। এখন আমাদের লক্ষ্য ভালো খেলা এবং দেশের জন্য কিছু অর্জন করা।”

    দলের টিম ম্যানেজারও আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই দুই প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তি কেবল অনূর্ধ্ব-২০ দলেই নয়, ভবিষ্যতে জাতীয় দলেও ইতিবাচক প্রভাব ফেলবে।

    রোনান ও ডেক্লানের পারিবারিক শিকড় বহুজাতিক। তাদের বাবা মার্কিন নাগরিক এবং মা জার্মান বংশোদ্ভূত। তবে তাদের নানু বাংলাদেশি হওয়ায় সেই সূত্রেই তারা বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন