বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • তামিমের সেঞ্চুরির পর তাসকিন-রানার তাণ্ডব, চাপে পাকিস্তান

    তামিমের সেঞ্চুরির পর তাসকিন-রানার তাণ্ডব, চাপে পাকিস্তান
    প্রতিকী ছবি: এআই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শক্ত অবস্থানে বাংলাদেশ। ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই টাইগার পেসারদের তোপের মুখে পড়েছে সফরকারীরা। তাসকিন আহমেদ ও নাহিদ রানার গতিতে মাত্র ১৭ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

    ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন আহমেদ। তার দারুণ ডেলিভারিতে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দেন সাহিবজাদা ফারহান (৬)। এরপর নাহিদ রানার গতিময় বলে একইভাবে আউট হন মাজ সাদাকাত (৬)। কিছুক্ষণ পর তাসকিনের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন মোহাম্মদ রিজওয়ান (৪)। ফলে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান।

    এর আগে অঘোষিত ফাইনালে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৯০ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় পুঁজি পায় স্বাগতিকরা।

    টস জিতে পাকিস্তান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে সাইফ হাসান ও তানজিদ তামিম দারুণ সূচনা এনে দেন। তাদের ব্যাটে ১৭.৪ ওভারে আসে ১০০ রান। এই জুটিতে ১০৫ রান যোগ হওয়ার পর শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে ফেরেন সাইফ হাসান (৩৬)।

    এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে আরও ৫৩ রানের জুটি গড়েন তামিম। হারিস রউফের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন শান্ত (২৭)। তবে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে গিয়ে ৯৮ বলে সেঞ্চুরি তুলে নেন তানজিদ তামিম। শেষ পর্যন্ত ১০৭ রানের চমৎকার ইনিংস খেলে আবরার আহমেদের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা।

    মধ্যক্রমে লিটন দাস ৫১ বলে ৪১ রান করেন। শেষদিকে তাওহিদ হৃদয় ৪৪ বলে অপরাজিত ৪৮ রান করে দলের স্কোর বড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাকিস্তানের হয়ে হারিস রউফ ৩টি উইকেট নেন।

    এখন ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করছে টাইগার পেসারদের ওপর, যারা শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলে দিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন