বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত শামীমা সাত্তার মিমো আর নেই

    জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত শামীমা সাত্তার মিমো আর নেই
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের ক্রীড়াঙ্গনের সুপরিচিত মুখ, সাবেক অ্যাথলেট ও ক্রীড়া সংগঠক শামীমা সাত্তার মিমো আর নেই। শুক্রবার (১৩ মার্চ) রাতের দিকে রাজধানীর নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর অকাল প্রয়াণে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

    পারিবারিক সূত্র জানায়, মিমো দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ভার্টিগো সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর পর তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ ঢাকা থেকে দিনাজপুরে নেওয়া হবে এবং বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

    শামীমা সাত্তার মিমো স্বাধীনতা–উত্তরকালে বাংলাদেশের অ্যাথলেটিকসে এক উজ্জ্বল নাম ছিলেন। জাতীয় অ্যাথলেটিকসে তিনি হাই জাম্পে দীর্ঘদিন শীর্ষে ছিলেন। এছাড়া স্প্রিন্ট ইভেন্টে তিনি একাধিক পদক জয় করেছিলেন। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০০ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেন।

    খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর মিমো কোচ, জাজ ও সংগঠক হিসেবে কাজ করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করার পর তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর উপপরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন।

    শামীমা সাত্তার মিমোর অবদান ক্রীড়াঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে, এবং তাঁর মৃত্যু ক্রীড়াজগতে শূন্যতা তৈরি করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন