বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ভিয়েতনাম ম্যাচে মাঠে নামছেন হামজা চৌধুরী

    ভিয়েতনাম ম্যাচে মাঠে নামছেন হামজা চৌধুরী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত মাসে ইংলিশ চ্যাম্পিয়নশিপে চার্লটন অ্যাথলেটিকোর বিপক্ষে ডান হাঁটুর চোট পেয়েছিলেন হামজা চৌধুরী। মাঠ ছেড়ে ক্র্যাচের সাহায্যে বের হওয়া এই দৃশ্য সবাইকে চিন্তায় ফেলেছিল। চোটের ধরণ ছিল ডান হাঁটুর মিডিয়াল ল্যাটারাল লিগামেন্টে, এবং শুরুর দিকে অস্ত্রোপচারের সম্ভাবনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত জানা গেছে, চোট গুরুতর নয় এবং অস্ত্রোপচার প্রয়োজন হবে না।

    চোট কাটিয়ে হামজা সর্বশেষ লেস্টার সিটির জার্সিতে মাঠে নামেন, ফলে ভিয়েতনামের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে আগের শঙ্কা দূর হয়েছে।

    বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বৃহস্পতিবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে জানিয়েছেন, ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে খেলবেন হামজা। তবে তিনি ঢাকার ক্যাম্পে যোগ দেবেন না; ২২ মার্চ সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যুক্ত হবেন। দলের বাকি সদস্যরা ২০ মার্চ ভিয়েতনামে রওনা হবেন।

    বাংলাদেশ দল ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে। বাছাইপর্বে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ তাদের জন্য আনুষ্ঠানিকতার হলেও র‍্যাঙ্কিং উন্নতির সুযোগ থাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই ম্যাচকে গুরুত্ব দিচ্ছে।

    জাতীয় দলের ক্যাম্প ১৬ মার্চ থেকে শুরু হবে। হামজা ক্যাম্পে প্রথম দিকে উপস্থিত থাকবেন না, তবে ভিয়েতনামে যোগ দিয়ে প্রীতি ম্যাচ ও সিঙ্গাপুরের ম্যাচ খেলবেন। এরপর তিনি নিজ দেশে ফিরবেন।

    কার্ড জটিলতার কারণে এশিয়ান কাপের ভারতের বিপক্ষে ম্যাচে ছিলেন না ফাহামিদুল ইসলাম। ইতালির ক্লাবে খেলা এই উইঙ্গার ১৫ মার্চ ঢাকায় ক্যাম্পে যোগ দেবেন। একই দিনে ঢাকায় পৌঁছাবেন প্রবাসী ফুটবলার তারিক কাজী। পূর্ণ শক্তির দল গঠনের জন্য কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা সামিত সোমের ১৫ মার্চ এবং জায়ান আহমেদ ১৪ মার্চ ঢাকায় আসবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন