মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • বাংলাদেশ অধিনায়কের রানআউট বিতর্কে কাইফের কড়া মন্তব্য

    বাংলাদেশ অধিনায়কের রানআউট বিতর্কে কাইফের কড়া মন্তব্য
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্রিকেট অঙ্গনে তুমুল আলোচনা চলছে বাংলাদেশ–পাকিস্তান ম্যাচের একটি রানআউট নিয়ে। শুক্রবার (১৩ মার্চ) অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পাকিস্তানের ব্যাটার সালমান আগা–এর আউটকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তাকে যে পদ্ধতিতে আউট করেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তা সচরাচর দেখা যায় না বলে অনেকেই মন্তব্য করছেন।

    ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। তখন ক্রিজে ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। তাদের জুটিতে দলীয় রান একশ ছাড়িয়ে গিয়েছিল।

    ওই ওভারে রিজওয়ান সামনে বল খেললে মিরাজ পা দিয়ে সেটি থামিয়ে দেন। সে সময় নন-স্ট্রাইকার প্রান্ত ছেড়ে কিছুটা ক্রিজের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান আগা। বলটি তার কাছাকাছি চলে গেলে একই সময়ে সালমান ও মিরাজ দুজনই বলের দিকে হাত বাড়ান। তবে মিরাজ আগে বলটি তুলে নিয়ে আন্ডারআর্ম থ্রোতে স্টাম্প ভেঙে দেন।

    আউট হওয়ার পর সালমান আগার প্রতিক্রিয়ায় তার ক্ষোভ ও অসন্তোষ স্পষ্ট ছিল। অনেকের মতে, ঘটনাটি ক্রিকেটের ন্যায্যতা বা ‘স্পিরিট অব দ্য গেম’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

    এই ঘটনার সমালোচনা করেছেন ভারতের সাবেক ব্যাটার মোহাম্মদ কাইফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “এটা মোটেও ঠিক হয়নি। উইকেট পাওয়ার তাড়নায় এমন রানআউটকে কোনোভাবেই ন্যায্য বলা যায় না।”

    কাইফ আরও বলেন, আন্তর্জাতিক দলের একজন অধিনায়কের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। তরুণ ক্রিকেটারদের উদ্দেশে তিনি মন্তব্য করেন, “বিশ্বকাপের ফাইনাল হলেও কখনো এমন কিছু করা উচিত নয়, যেটা বাংলাদেশ অধিনায়ক করেছে। ন্যায্যতা ছাড়া খেলাধুলায় আসলে খেলার মূল্য থাকে না।”

    অন্যদিকে অনেকের মতে, এটি ছিল পাকিস্তানি ব্যাটারের একটি ভুল। সেই সুযোগ কাজে লাগিয়ে মিরাজ নিয়ম অনুযায়ী তাকে রানআউট করেছেন। ফলে ঘটনাটি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'imap.so' (tried: /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so (libc-client.so.2007: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so (/opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: