বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • পিছিয়ে গেল প্রথম নারী বিপিএল

     পিছিয়ে গেল প্রথম নারী বিপিএল
    ছবি- নতুন কাগজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বড় প্রত্যাশা ও পরিকল্পনা নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নারী সংস্করণ আয়োজনের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নির্ধারিত সময়সূচিতে প্রথম আসরটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। বিসিবি টুর্নামেন্টটি পিছিয়ে ২০২৬ সালের জুলাইয়ে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে।

    বিসিবি বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগে ৪ থেকে ১৪ এপ্রিল আয়োজনের পরিকল্পনা থাকলেও এখন এটি অনুষ্ঠিত হবে ১০ থেকে ২১ জুলাই।

    সূচিতে পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভেন্যুতেও পরিবর্তন এসেছে। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল, নতুন সূচিতে বগুড়াও যুক্ত হয়েছে। উদ্বোধনী ম্যাচ ও অনুষ্ঠান বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর কিছু ম্যাচ চট্টগ্রামে আয়োজন করা হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

    নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন নিয়ে শুরু থেকেই কিছু জটিলতা দেখা দিয়েছিল। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছিল। আগ্রহী প্রতিষ্ঠান খুব বেশি পাওয়া যাচ্ছিল না, এমন খবরও শোনা যাচ্ছিল।

    বিসিবির ভাষ্য অনুযায়ী, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিক ও গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    জুলাইয়ে আয়োজন করলে দলগুলো স্কোয়াড গঠন, বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি এবং সার্বিক পরিচালনার পরিকল্পনার জন্য পর্যাপ্ত সময় পাবেন। এছাড়া, জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিপিএল আয়োজন করলে আন্তর্জাতিক মানের আরও বেশি বিদেশি ক্রিকেটার পাওয়া যাবে বলে আশা করছে বিসিবি। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন