বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ন্যাশভিলের মাঠে গোলশূন্য ড্র ইন্টার মায়ামির

    ন্যাশভিলের মাঠে গোলশূন্য ড্র ইন্টার মায়ামির
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিল এসসির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। এই ম্যাচে গোল বা অ্যাসিস্ট কোনোটিই করতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

    বৃহস্পতিবার ভোরে ন্যাশভিলের মাঠে মুখোমুখি হয় দুই দল। ম্যাচে কোনো দলই গোল করতে না পারায় লড়াইটি ০-০ সমতায় শেষ হয়। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার ভাগ্য নির্ধারণ হবে দ্বিতীয় লেগের ম্যাচে। সেই ম্যাচে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে নিজেদের মাঠে ন্যাশভিলকে আতিথ্য দেবে ইন্টার মায়ামি।

    ম্যাচটিতে মেসি একটি শট নিয়েছিলেন এবং তার পাসের সফলতার হার ছিল ৭৯ শতাংশ। ৫৫তম মিনিটে বাঁ দিক দিয়ে দৌড়ে এসে নেওয়া তার শটটি দুর্দান্তভাবে রুখে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রুয়ান শোয়াক। ম্যাচে মেসির একমাত্র অন-টার্গেট শট ছিল এটি।

    গত ২৯ নভেম্বরের পর এটাই ছিল মেসির সবচেয়ে কম অন-টার্গেট শটের ম্যাচ। ওই দিন নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে এমএলএস কাপ ইস্টার্ন কনফারেন্স ফাইনালে তার অন-টার্গেটে কোনো শট ছিল না, যদিও তিনি একটি অ্যাসিস্ট করেছিলেন। সেই ম্যাচে ৫-১ ব্যবধানে জয় পেয়েছিল ইন্টার মায়ামি।

    ম্যাচে গোল না পেলেও বল দখলে এগিয়ে ছিল ইন্টার মায়ামি। সফরকারীরা ৫৯ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে এবং মোট পাঁচটি শট নেয়, যার মাত্র একটি ছিল লক্ষ্যে। অন্যদিকে স্বাগতিক ন্যাশভিল ১১টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

    ৬৫তম মিনিটে ম্যাচের সেরা সুযোগটি পায় ন্যাশভিল। ক্রিস্টিয়ান এসপিনোজার নেওয়া কর্নার থেকে বল পেয়ে বক্সের ভেতর হেড করেন রিড বেকার-হোয়াইটিং। তবে তার হেডটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

    এর আগে ২০২৪ সালের ২০ এপ্রিল থেকে ন্যাশভিলের বিপক্ষে টানা ছয় ম্যাচে গোল করেছিলেন মেসি। ওই সময়ের মধ্যে তিনি ১২টি গোল করার পাশাপাশি পাঁচটি অ্যাসিস্টও করেছিলেন।

    এদিকে গত ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের পর চার ম্যাচের মধ্যে এটি দ্বিতীয়বার, যখন স্কোরশিটে নাম তুলতে পারেননি আর্জেন্টাইন তারকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন