বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান; ক্রীড়ামন্ত্রী

    যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান; ক্রীড়ামন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ফিফা বিশ্বকাপের মাঠে ইরানের উপস্থিতি অনিশ্চিত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আমন্ত্রণ জানালেও দেশটি অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়নি। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামাল জানিয়েছেন, চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কারণে বিশ্বকাপে খেলা এখন সম্ভব নয়।

    মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ার পর ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতেও ক্ষতি হয়।

    একটি টেলিভিশন সাক্ষাৎকারে ডোনিয়ামাল বলেন, “এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়। কয়েক মাসের ব্যবধানে দুটি যুদ্ধের প্রভাব ইতিমধ্যেই আমাদের ওপর পড়েছে এবং এতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন।”

    আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে বিশ্বকাপ। ইরান গ্রুপ পর্বে লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে, এবং সিয়াটলে মিসরের বিপক্ষে খেলার কথা ছিল। তবে ক্রীড়ামন্ত্রীর সর্বশেষ বক্তব্য অনুযায়ী, দেশটি আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালে গ্রুপের সূচিতেও পরিবর্তন আনতে হতে পারে।

    ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো পূর্বে নিশ্চিত করেছিলেন, মার্কিন প্রশাসন ইরানকে বিশ্বকাপে স্বাগত জানাবে। তবে সাম্প্রতিক পরিস্থিতি সেই সম্ভাবনাকে প্রায় অনিশ্চিত করে দিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন