বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বুলবুলের নেতৃত্বে বিসিবি বোর্ডে অনাস্থা, বিভাগীয় কাউন্সিলরদের চিঠি

    বুলবুলের নেতৃত্বে বিসিবি বোর্ডে অনাস্থা, বিভাগীয় কাউন্সিলরদের চিঠি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অক্টোবরের নির্বাচনে অনিয়মের অভিযোগে রোববার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) চিঠি দিয়েছেন তামিম ইকবাল ও তার দল। এর দুই দিন পর জেলা ও বিভাগীয় ক্রিকেট সংগঠকরাও একই দাবিতে এনএসসিকে চিঠি দিয়েছেন।

    ২০২৫ সালের ৬ অক্টোবর ঢাকার সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত বিসিবির নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আমিনুল ইসলাম বুলবুলের প্যানেলের পক্ষে নির্বাচন পরিচালনা করেন। সরকারি ক্ষমতা ব্যবহার করে জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়ন দেওয়া হয় বুলবুলের প্যানেলের জন্য।

    বুলবুলের নির্দেশনা চ্যালেঞ্জ জানিয়ে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সংগঠকরাও মামলা করেছিলেন। সেই মামলাকে পুনরায় চালু করার প্রক্রিয়া বর্তমানে এগিয়ে নিচ্ছেন সংগঠকরা।

    এদিকে ক্লাব ক্যাটেগরি থেকে ৫০টি ক্লাবের কর্মকর্তা এবং জেলা ও বিভাগীয় ক্যাটেগরি থেকে ৫৩ জন ক্রিকেট সংগঠক চিঠিতে স্বাক্ষর করেছেন। সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমরা চিঠি দিয়েছি, বাকি কাজ এনএসসির। তারা তদন্ত করে নিশ্চিতভাবেই গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন