বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ঈদে ক্রিকেটার ও তাদের স্ত্রীর জন্য উপহার দিচ্ছে বিসিবি

    ঈদে ক্রিকেটার ও তাদের স্ত্রীর জন্য উপহার দিচ্ছে বিসিবি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রোজার ঈদ উপলক্ষে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছর থেকে চালু হওয়া এই রীতি এবারও অব্যাহত রাখা হয়েছে। এবার জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি তাদের স্ত্রীদের জন্যও বিশেষ উপহার পাঠানো হবে।

    বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস জানিয়েছেন, ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্ক এমনিতেই ভালো থাকে। তবে এই ধরনের সৌজন্য উপহার পারস্পরিক সম্পর্ককে আরও আন্তরিক করে এবং বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে যোগাযোগকে আরও দৃঢ় করে তোলে।

    গত বছর শুধুমাত্র ক্রিকেটারদের স্ত্রীদের জন্য উপহার পাঠানো হয়েছিল। কিন্তু এবার সেই পরিসর বাড়ানো হয়েছে। গত এক বছরে জাতীয় দলে খেলেছেন এমন প্রায় ৩০ জন ক্রিকেটার এবং তাদের সহধর্মিণীদের জন্য বিশেষ গিফট প্যাক পাঠানো হবে।

    উপহার হিসেবে ক্রিকেটারদের জন্য থাকবে পাকিস্তানের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড জুনায়েদ জামশেদ–এর পাজামা-পাঞ্জাবির সেট। তাদের স্ত্রীদের জন্যও একই ব্র্যান্ডের সালোয়ার-কামিজ দেওয়া হবে।

    এছাড়া ক্রিকেটারদের সন্তানের কথাও বিবেচনায় রাখা হয়েছে। তাদের জন্য থাকবে বিশেষ চকলেটের বক্স, যাতে পুরো পরিবারই ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে।

    বিসিবির এই উদ্যোগকে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন