বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • নারী ফুটবল সাফল্যে সিডনিতে বাংলাদেশি সাংবাদিকদের স্বীকৃতি

    নারী ফুটবল সাফল্যে সিডনিতে বাংলাদেশি সাংবাদিকদের স্বীকৃতি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের নারী ফুটবলের সাম্প্রতিক অগ্রযাত্রা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেয়েদের শক্ত অবস্থানকে স্পষ্ট করেছে। দেশ-বিদেশের গণমাধ্যমের বাড়তি আগ্রহ, ফুটবলারদের সংগ্রাম ও সাফল্য তুলে ধরার মাধ্যমে তাদের অনুপ্রাণিত করছে।

    সাবেক জাতীয় ক্রিকেটার ইমরুল কায়েস আশাবাদ ব্যক্ত করে বলেন, শুধু এশিয়া কাপেই নয়, খুব শিগগিরই বাংলাদেশের মেয়েরা বিশ্বমঞ্চেও নিজেদের ছাপ রাখতে সক্ষম হবে।

    সিডনিতে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)-এর আয়োজনে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে, বাংলাদেশ থেকে আগত সাংবাদিকদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে ট্রাবের সভাপতি ও ভয়েস অব সিডনি সম্পাদক অর্ক হাসান সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রোজ ও গালিব ইবনে রিয়াজ যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। বিশেষ অতিথিরা ছিলেন সিডনির সাবেক কাউন্সিলর শাহ জামান টিটু, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি ও বাফুফের অস্ট্রেলিয়া প্রতিনিধি আব্দুল খান রতন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি মনিরুল হক জর্জ, অস্ট্রেলিয়া বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল মতিন, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমতউল্লাহ এবং নাট্যকার বেলাল ঢালী।

    বক্তারা বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যদি নারী ফুটবলারদের আর্থিক নিরাপত্তা ও সুযোগ-সুবিধা আরও সুসংহত করে, তবে আরও নতুন প্রজন্মের তরুণী ফুটবলের প্রতি আগ্রহী হবে। আফিদা, মিলি ও ঋতুপর্ণাদের মতো খেলোয়াড়রা ইতোমধ্যেই অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তাদের পারফরম্যান্স প্রবাসী বাংলাদেশিদের দারুণভাবে মুগ্ধ করেছে।

    বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশের নারী ফুটবলের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং একদিন আন্তর্জাতিক কোনো বড় আসরে বাংলাদেশের মেয়েরা দর্শকদের উচ্ছ্বাসে মাতিয়ে তুলবে।

    অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত প্রায় ৩০ জন সাংবাদিককে ট্রাব অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সম্মাননা সনদ প্রদান করা হয়। এছাড়াও বিশেষ সম্মাননা স্মারক হিসেবে বাফুফে সভাপতি তাবিদ আউয়াল, সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস এবং বিডি ক্রিকটাইমকে সম্মাননা সনদ দেওয়া হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন