বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • দ্য হান্ড্রেড নিলামে বাংলাদেশের দুই তারকার অন্তর্ভুক্তি

    দ্য হান্ড্রেড নিলামে বাংলাদেশের দুই তারকার অন্তর্ভুক্তি
    ছবি- নতুন কাগজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ এবার প্রথমবারের মতো প্লেয়ার্স ড্রাফটের পরিবর্তে নিলামের মাধ্যমে খেলোয়াড় কেনা হচ্ছে। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ থেকে ২৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। এর মধ্যে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন কেবল দুইজন—রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।

    নিলামের জন্য চূড়ান্ত তালিকায় ২৪৭ জন খেলোয়াড় রাখা হয়েছে। এই তালিকায় রিশাদ হোসেন ‘টায়ার-১ স্পিন’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন, আর মোস্তাফিজ লং-লিস্টে আছেন। নিলাম অনুষ্ঠিত হবে ১২ মার্চ লন্ডনে।

    হান্ড্রেডের প্রাথমিক তালিকায় বাংলাদেশের ২৩ ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ রিজার্ভ প্রাইস ১ লাখ পাউন্ডে মোস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। রিশাদ হোসেনের রিজার্ভ প্রাইস ছিল ৭৫ হাজার পাউন্ড। বাকিরা ছিলেন ৩১ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে। তবে ফিজ ও রিশাদ ছাড়া অন্য কেউ নিলামের চূড়ান্ত তালিকায় স্থান পায়নি।

    আগে ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড়দের ড্রাফট পদ্ধতিতে দলে নিত, কিন্তু আসন্ন ষষ্ঠ আসরের আগে তারা প্রথমবার নিলামের আয়োজন করছে।

    এবার ইংল্যান্ডের হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটারদের জন্য ‘শ্যাডো ব্যান’ বা আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং আটটি ফ্র্যাঞ্চাইজির যৌথ বিবৃতিতে জানিয়েছে, জাতীয়তার ভিত্তিতে নয়, খেলোয়াড়ের পারফরম্যান্স ও দলের প্রয়োজন অনুযায়ী নির্বাচন হবে।

    আগামী হান্ড্রেডের আসর শুরু হবে ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত। এই নিলাম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের দুই ফেরিওয়ালার জন্য নতুন সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন